ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসানের নেত্রকোনা বিশেষ শাখা পরিদর্শন 

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১৪৫ সময় দেখুন

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসানের নেত্রকোনা বিশেষ শাখা পরিদর্শন

মোঃ আমান উল্লাহ আমান,বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা নেত্রকোণা জেলা বিশেষ শাখার (ডিএসবি) বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী বার্ষিক পরিদর্শনের উদ্দেশ্যে ডিআইজি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোণার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম। পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিকে সম্মান জানিয়ে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি নেত্রকোণা জেলা বিশেষ শাখার (ডিএসবি) কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক শাখা সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তিনি অফিসের গোপনীয় ও গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্রসহ আনুষঙ্গিক সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শন কার্যক্রম শেষে তিনি ডিএসবি কার্যালয়ের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মাহফুজা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব হাফিজুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসানের নেত্রকোনা বিশেষ শাখা পরিদর্শন 

আপডেটের সময়: ১০:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬