ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসানের নেত্রকোনা বিশেষ শাখা পরিদর্শন
মোঃ আমান উল্লাহ আমান,বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা নেত্রকোণা জেলা বিশেষ শাখার (ডিএসবি) বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী বার্ষিক পরিদর্শনের উদ্দেশ্যে ডিআইজি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোণার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম। পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিকে সম্মান জানিয়ে 'গার্ড অব অনার' প্রদান করে।
পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি নেত্রকোণা জেলা বিশেষ শাখার (ডিএসবি) কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক শাখা সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তিনি অফিসের গোপনীয় ও গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্রসহ আনুষঙ্গিক সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শন কার্যক্রম শেষে তিনি ডিএসবি কার্যালয়ের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মাহফুজা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব হাফিজুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।