
কোটালীপাড়ায় ছোট ভাইয়ের বৌয়ের মিথ্যা মামলায় ভাসুরের জীবন অতিষ্ঠ
শেখ কামরুজ্জামান(রানা)কোটালীপাড়া,(গোপালগঞ্জ)প্রতিনিধি:-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্দা বাড়ি গ্রামের মাসুম খন্দকারের স্ত্রী খোরশেদা এই মামলা করেন।
১ নভেম্বর মামলার ঘটনাস্থলে গিয়ে জানাযায়,১৮ সেপ্টেম্বর ভাইয়ে ভাইয়ে ঝগড়া ও হাতাহাতি হয়।ঝগড়া ও হাতাহাতির পরে মাসুম খন্দকার বাদী হয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ দেন।অভিযোগের সুষ্ঠু তদন্ত করে মীমাংসা করে দেওয়ার পরেও,এ বিষয় নিয়ে মাসুম খন্দকারের স্ত্রী খোরশেদা গোপালগঞ্জ কোর্টে মামলা করেন। কোর্টের মামলা নং-কোটা:সি আর- ৬৭৭/২৬। সেই মামলার ২নং আসামী মাহবুব খন্দকার প্রতিবাদ করে বলেন,ঘটনার তারিখ,দিন ও সময় আমি ও বাদী ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। যাহা মামলার ২ নং স্বাক্ষী ও অন্যান্য ব্যবসায়ী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ জানান।তাহলে মামলাটি কি মিথ্যা নয়? বিষয়টি গুরুত্ব সহকারে প্রশাসন ও সাংবাদিকদের দেখার জন্য অনুরোধ করছেন মামলার ২ নংআসামি মাহবুব খন্দকার।এই মামলার স্বাক্ষী ব্যবসায়ী লায়েক খন্দকার সহ উপস্থিত অনেকেই স্বীকার করেন যে,বাদী খোরশেদা ও ২ নং আসামী মাহবুব খন্দকার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।তাহলে কি মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। মামলাটি গোপালগঞ্জ জেলার ডিবি কার্যালয় তদন্তদিন আছে।
উপস্থিত সকলে মামলার তদন্তকারী কর্মকর্তার বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলেছে মামলাটি যেন সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করা হয়।
প্রতিবেদকের নাম 























