ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎

‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ
‎
‎কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:-পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন সমুদ্র রক্ষা বেড়িবাঁধের পাশে সরকারি বাগানের ৮ থেকে ১০টি গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। গভীর রাতে গাছ কেটে সেখানে বালু ফেলে ব্যক্তিগত রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
‎
‎শনিবার(১৪ নভেম্বর)দিবাগত রাতে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে প্রেসিডেন্ট পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে গাছের কাটা গোড়া দেখতে পান। পরে গোড়া দেখে ৮ থেকে ১০টি গাছ কাটার বিষয়টি নিশ্চিত হন তারা।
‎
‎খাজুরা ফরেস্ট ক্যাম্পের কর্মকর্তা মো. আমির হামজা বলেন,কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে লেম্বুরবন পর্যন্ত বেড়িবাঁধ টেকসই রাখতে সরকারি উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের বাগান করা হয়েছে।ওই বাগানের আকাশমণি ও বাবলা প্রজাতির প্রায় ১০টি গাছের কাটা গোড়া পড়ে থাকতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,সড়কসংলগ্ন পেছনের দিকে ব্যক্তিগত রাস্তা নির্মাণের উদ্দেশ্যে গাছগুলো কেটে সেখানে বালু ফেলা হয়েছে।
‎
‎তিনি আরও বলেন,ঘটনাস্থল থেকে বালু ফেলার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তদন্তের স্বার্থে আপাতত অভিযুক্তদের নাম প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি তদন্তাধীন।
‎
‎মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,কুয়াকাটা বেড়িবাঁধের বাগান থেকে ৮-১০টি গাছ কাটা হয়েছে ও বালু ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে বালু ফেলার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে আপাতত অভিযুক্তদের নাম প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি তদন্তাধীন।
‎
‎স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান,গভীর রাতে একদল লোক গাছ কেটে ট্রাকযোগে বালু এনে সেখানে ফেলে রাস্তা নির্মাণের চেষ্টা করেছে।তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত,সে বিষয়ে তারা নিশ্চিত নন।
‎
‎স্থানীয়দের অভিযোগ,সমুদ্র রক্ষা বেড়িবাঁধের পাশে সরকারি বাগানের গাছ কেটে বালু ফেলে জমি দখলের চেষ্টা পরিবেশ ও উপকূলীয় সুরক্ষার জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত,জড়িতদের শনাক্ত এবং সরকারি সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
‎
‎এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আরিফুজ্জামান বলেন,ঘটনাটি তাদের নজরে এসেছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ,আটক- ১
Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎

আপডেটের সময়: ০৮:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ
‎
‎কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:-পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন সমুদ্র রক্ষা বেড়িবাঁধের পাশে সরকারি বাগানের ৮ থেকে ১০টি গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। গভীর রাতে গাছ কেটে সেখানে বালু ফেলে ব্যক্তিগত রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
‎
‎শনিবার(১৪ নভেম্বর)দিবাগত রাতে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে প্রেসিডেন্ট পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে গাছের কাটা গোড়া দেখতে পান। পরে গোড়া দেখে ৮ থেকে ১০টি গাছ কাটার বিষয়টি নিশ্চিত হন তারা।
‎
‎খাজুরা ফরেস্ট ক্যাম্পের কর্মকর্তা মো. আমির হামজা বলেন,কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে লেম্বুরবন পর্যন্ত বেড়িবাঁধ টেকসই রাখতে সরকারি উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের বাগান করা হয়েছে।ওই বাগানের আকাশমণি ও বাবলা প্রজাতির প্রায় ১০টি গাছের কাটা গোড়া পড়ে থাকতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,সড়কসংলগ্ন পেছনের দিকে ব্যক্তিগত রাস্তা নির্মাণের উদ্দেশ্যে গাছগুলো কেটে সেখানে বালু ফেলা হয়েছে।
‎
‎তিনি আরও বলেন,ঘটনাস্থল থেকে বালু ফেলার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তদন্তের স্বার্থে আপাতত অভিযুক্তদের নাম প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি তদন্তাধীন।
‎
‎মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,কুয়াকাটা বেড়িবাঁধের বাগান থেকে ৮-১০টি গাছ কাটা হয়েছে ও বালু ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে বালু ফেলার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে আপাতত অভিযুক্তদের নাম প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি তদন্তাধীন।
‎
‎স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান,গভীর রাতে একদল লোক গাছ কেটে ট্রাকযোগে বালু এনে সেখানে ফেলে রাস্তা নির্মাণের চেষ্টা করেছে।তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত,সে বিষয়ে তারা নিশ্চিত নন।
‎
‎স্থানীয়দের অভিযোগ,সমুদ্র রক্ষা বেড়িবাঁধের পাশে সরকারি বাগানের গাছ কেটে বালু ফেলে জমি দখলের চেষ্টা পরিবেশ ও উপকূলীয় সুরক্ষার জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত,জড়িতদের শনাক্ত এবং সরকারি সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
‎
‎এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আরিফুজ্জামান বলেন,ঘটনাটি তাদের নজরে এসেছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়