ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ,আটক- ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪৮ সময় দেখুন

‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ,আটক- ১
‎
‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:-যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ সময় এক যুবককে আটক করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার(১২ নভেম্বর)যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল,অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩ বোতল বিদেশি মদ,১ হাজার ৯৭০ পিস ভারতীয় ইয়াবা,২টি মোবাইল ফোন,নগদ ৩৯০ টাকা,১৮টি শাড়ি,১১টি কম্বল,আধা কেজি জিরা,দেড় কেজি কিসমিস,১২০টি চকলেট,১৪০ প্যাকেট পাতার বিড়ি এবং ১ হাজার ৪৩৯টি কসমেটিকস সামগ্রী।জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা।
‎
‎এ ঘটনায় আটক ব্যক্তির নাম রবিউল আলম (২৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গীখালী গ্রামের জাফর আলমের ছেলে।আটক ব্যক্তির বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,পিএসসি জানান,দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ‎নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে মাঠে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ,আটক- ১

আপডেটের সময়: ০৯:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ,আটক- ১
‎
‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:-যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ সময় এক যুবককে আটক করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার(১২ নভেম্বর)যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল,অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩ বোতল বিদেশি মদ,১ হাজার ৯৭০ পিস ভারতীয় ইয়াবা,২টি মোবাইল ফোন,নগদ ৩৯০ টাকা,১৮টি শাড়ি,১১টি কম্বল,আধা কেজি জিরা,দেড় কেজি কিসমিস,১২০টি চকলেট,১৪০ প্যাকেট পাতার বিড়ি এবং ১ হাজার ৪৩৯টি কসমেটিকস সামগ্রী।জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা।
‎
‎এ ঘটনায় আটক ব্যক্তির নাম রবিউল আলম (২৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গীখালী গ্রামের জাফর আলমের ছেলে।আটক ব্যক্তির বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,পিএসসি জানান,দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক