
কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন,ড্রেজার মালিকের জরিমানা
শেখ কামরুজ্জামান(রানা)
,কোটালীপাড়া,(গোপালগঞ্জ)প্রতিনিধি:-গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(১১ নভেম্বর) উপজেলার হিরণ ইউনিয়নের চিতশী ও আক্রাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা(সংশোধিত) আইন,২০২৩-এর আওতায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: বাবুল শেখ (৩০) ও মো: রেয়াজুল শেখ (২২) নামের দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত বাবুল শেখ (৩০) কোটালীপাড়া উপজেলার টুপরিয়া গ্রামের আজাহার শেখের ছেলে। অপরজন মো: রেয়াজুল শেখ (২২) খুলনার তেরখাদা উপজেলার তেরখাদা গ্রামের মিরাজুল শেখের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।জনস্বার্থ, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন।কোটালীপাড়া কল্যাণ সংঘের সভাপতি সোহেল শেখ বলেন,শুধু জরিমানা করলেই হবে না, অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।এ ক্ষেত্রে প্রশাসনের ধারাবাহিক অভিযান জরুরি।
প্রতিবেদকের নাম 



















