ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা মিরপুর প্রেসক্লাবের আয়োজনে ইলিশ উৎসব ২০২৬ অনুষ্ঠিত  বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক সিএমপি কমিশনার কর্তৃক আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কোটালিপাড়ায়  ইউপি সদস্য গ্রেফতার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে অনলাইন প্রতারণার বিভিন্ন ডিভাইস সহ ৬৩ জন বিদেশি নাগরিক গ্রেফতার ভেজাল ওষুধ-খাদ্য উৎপাদন,ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা শো’ন অ্যারেস্টের অপপ্রয়োগে কারাবন্দি মোহনা টিভির এমডি বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার-১

ফরিদগঞ্জে ফিলিং স্টেশনে বেআইনি ভাবে সিলিন্ডার রিফিল এর কারনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ইয়াসিন আরাফাত,ফরিদগঞ্জ উপজেলা,চাঁদপুর:-চাঁদপুরের ফরিদগঞ্জে অটোমোবাইলের এলপিজি ফিলিং স্টেশন থেকে নিয়মবহির্ভূতভাবে বাসাবাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারে এলপিজি রিফিল করে বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানটির এ ধরনের বেআইনি কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উপজেলার‘জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারে’ এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।

অভিযান সূত্র জানায়, উক্ত ফিলিং স্টেশনে প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।এছাড়া নির্ধারিত অটোমোবাইল এলপিজি স্টেশন থেকে চরম ঝুঁকি নিয়ে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস ফিলিং করে বিক্রি করা হচ্ছিল।পরিদর্শনের সময় অভিযোগের সত্যতা মেলে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

পরবর্তীতে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ফিলিং স্টেশনের মালিককে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে কখনো এ ধরনের ঝুঁকিপূর্ণ ও বেআইনি কার্যক্রম চালাবেন না মর্মে কর্তৃপক্ষের কাছে লিখিত মুচলেকা প্রদান করেন উক্ত স্টেশন মালিক।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান জানান,জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকা মিরপুর প্রেসক্লাবের আয়োজনে ইলিশ উৎসব ২০২৬ অনুষ্ঠিত 

ফরিদগঞ্জে ফিলিং স্টেশনে বেআইনি ভাবে সিলিন্ডার রিফিল এর কারনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেটের সময়: ০৫:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬