ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানালেন… রায়পুরের শায়েস্তানগর এলাকায় দিনের বেলায় ডাকাতের তাণ্ডব “৩৫ বছরের আস্থার প্রতীক” চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮  গাজী মো. আবিদ হাসানের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশু সন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন সাবেক চেয়ারম্যান রতন মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনা খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৮ সময় দেখুন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী দুই দিনের অভিযানে সহস্রাধিক বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে ৪৬০ জন বাংলাদেশি রয়েছেন।

বুধবার মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গত ১০ ও ১১ আগস্ট দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার ৩০৭ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়।

আরও পড়ুনঃ  শূন্য পাসের ৩১২ প্রতিষ্ঠান, এমপিও বাতিলের আশঙ্কা

অভিযানে ৮৮০ জন পুরুষ ও ১৬৩ জন নারীসহ মোট ১ হাজার ৪৩ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।

গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই সবচেয়ে বেশি। মোট ৪৬০ বাংলাদেশির মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী রয়েছেন।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন ইন্দোনেশিয়ার ৩২৮ জন, মিয়ানমারের ১৮৬ জন, ভারতের ৫৫ জন, নেপালের ২২ জন এবং অন্যান্য দেশের ১৪৩ জন নাগরিক।

আরও পড়ুনঃ  লোডশেডিং ঘিরে বিদ্যুৎ স্থাপনায় বাড়ছে নিরাপত্তা

জাকারিয়া শাবান জানান, সাধারণ মানুষের অভিযোগ এবং অভিবাসন বিভাগ ও গোয়েন্দা সংস্থার পাওয়া তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট আবাসিক এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। কিছু এলাকায় বিদেশিদের উপস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে—এমন উদ্বেগের কারণে আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ এবং সাধারণ মানুষের উদ্বেগের পরিপ্রেক্ষিতেই অভিযান জোরদার করা হয়েছে। নথিপত্রহীন বিদেশিদের গ্রেপ্তার এড়াতে চলমান অভিবাসী প্রত্যাবর্তন কর্মসূচির সুযোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে

এই কর্মসূচির আওতায় নথিপত্রহীন অভিবাসীরা স্বেচ্ছায় অভিবাসন বিভাগের কাছে আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য চলমান এই অভিযান নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে যাদের বৈধ কাগজপত্র নেই বা অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তাদের সতর্ক থাকার পাশাপাশি নিজেদের বৈধতার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানালেন…

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী দুই দিনের অভিযানে সহস্রাধিক বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে ৪৬০ জন বাংলাদেশি রয়েছেন।

বুধবার মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গত ১০ ও ১১ আগস্ট দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার ৩০৭ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়।

আরও পড়ুনঃ  খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার

অভিযানে ৮৮০ জন পুরুষ ও ১৬৩ জন নারীসহ মোট ১ হাজার ৪৩ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।

গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই সবচেয়ে বেশি। মোট ৪৬০ বাংলাদেশির মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী রয়েছেন।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন ইন্দোনেশিয়ার ৩২৮ জন, মিয়ানমারের ১৮৬ জন, ভারতের ৫৫ জন, নেপালের ২২ জন এবং অন্যান্য দেশের ১৪৩ জন নাগরিক।

আরও পড়ুনঃ  মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনা

জাকারিয়া শাবান জানান, সাধারণ মানুষের অভিযোগ এবং অভিবাসন বিভাগ ও গোয়েন্দা সংস্থার পাওয়া তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট আবাসিক এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। কিছু এলাকায় বিদেশিদের উপস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে—এমন উদ্বেগের কারণে আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ এবং সাধারণ মানুষের উদ্বেগের পরিপ্রেক্ষিতেই অভিযান জোরদার করা হয়েছে। নথিপত্রহীন বিদেশিদের গ্রেপ্তার এড়াতে চলমান অভিবাসী প্রত্যাবর্তন কর্মসূচির সুযোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ 