ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

বাকেরগঞ্জে বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার–২ জন

বরিশাল জেলা প্রতিনিধি:-
বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর স্বজন দুলাভাই ও চাচাশ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় দুই আসামিকে ঢাকা-নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী গ্রামের মো. ইমরান প্যাদা (৩০) ও রাকিব প্যাদা (২৫)।শনিবার (৩১ অক্টোবর)রাত ৭টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।পরে রবিবার (১ নভেম্বর)দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক

ভুক্তভোগী নববধূ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে নববধূকে বাজারে নিয়ে যান তাঁর সৎ বড় ভাসুর ও বড় বোনের স্বামী মো. ইমরান প্যাদা।পরে বাড়ি ফেরার পথে একটি নির্জন স্থানে নিয়ে ইমরান প্যাদা ও তাঁর চাচা শ্বশুর রাকিব প্যাদা মিলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নববধূ নারী।

আরও পড়ুনঃ  টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

এ ঘটনার প্রতিকার চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।পরবর্তীতে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ৩০ অক্টোবর শুক্রবার সকালে বাকেরগঞ্জ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন তিনি।

আরও পড়ুনঃ  ‎নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে মাঠে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বাকেরগঞ্জ থানায় এ ঘটনায় মামলা নম্বর ২৪/২০২৬ মামলা দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। পরে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আদিল হোসেন জানান,মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।রবিবার দুপুর ২টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

বাকেরগঞ্জে বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার–২ জন

আপডেটের সময়: ১০:১১:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জে বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার–২ জন

বরিশাল জেলা প্রতিনিধি:-
বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর স্বজন দুলাভাই ও চাচাশ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় দুই আসামিকে ঢাকা-নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী গ্রামের মো. ইমরান প্যাদা (৩০) ও রাকিব প্যাদা (২৫)।শনিবার (৩১ অক্টোবর)রাত ৭টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।পরে রবিবার (১ নভেম্বর)দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার

ভুক্তভোগী নববধূ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে নববধূকে বাজারে নিয়ে যান তাঁর সৎ বড় ভাসুর ও বড় বোনের স্বামী মো. ইমরান প্যাদা।পরে বাড়ি ফেরার পথে একটি নির্জন স্থানে নিয়ে ইমরান প্যাদা ও তাঁর চাচা শ্বশুর রাকিব প্যাদা মিলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নববধূ নারী।

আরও পড়ুনঃ  ‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের