ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

নওগাঁ বলিহার রাজবাড়ী এলাকায় ২৪৪ কেজি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারসহ আটক -১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৮১ সময় দেখুন

নওগাঁ বলিহার রাজবাড়ী এলাকায় ২৪৪ কেজি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারসহ আটক -১

নওগাঁ জেলা প্রতিনিধি:- নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা কষ্টিপাথরের তৈরি ২৪৫ কেজি ওজনের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।

উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার ও ওই যুবককে আটক করে বিজিবি।

আটক মোস্তফা আলী চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মোস্তফা আলী নামের এক ব্যক্তি পাচারের উদ্দেশ্যে মূল্যবান কষ্টিপাথরের তৈরি একটি শিবলিঙ্গ নিজের কাছে রেখেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,উদ্ধার করা শিবলিঙ্গ ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

নওগাঁ বলিহার রাজবাড়ী এলাকায় ২৪৪ কেজি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারসহ আটক -১

আপডেটের সময়: ১০:৪০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬