
কোটালীপাড়ায় যুবদলের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শেখ কামরুজ্জামান(রানা) ,কোটালীপাড়া,(গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

উক্ত যুব সমাবেশে কোটালীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মান্নান শেখ এর সঞালনায় অনুষ্ঠান শুরু হয়।যুবদল আয়োজিত সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা ও সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপাল গঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।সংসদ সদস্য এসএম জেলানী বলেন একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশে নতুন ভাবে আবির্ভূত হয়েছে।
এই পরাজিত শক্তি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের সাথে গুপ্ত অবস্থায় থেকে এদেশে রাজনীতি করেছেন। একাত্তরের পরাজিত শক্তি গুপ্ত ও ফেসিষ্ট একত্রিত হয়ে বাংলাদেশে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে।
এই দুই মিলে নির্বাচিত সরকারের বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে যুবদলের আয়োজিত সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী ও শোভাযাত্রায় দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মিছিল সহকারে ব্যান্ডপার্টি নিয়ে শিল্পকলা চত্বরে কানায় কানায় যুবদল নেতাদের মিলনমেলা লক্ষ্য করা যায়। যুব সমাবেশে বক্তব্য প্রদান করেন বিএনপি’র যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী উপজেলার বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল- আরেফীনের সভাপতিিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রতিবেদকের নাম 
























