
কোটালিপাড়ায় ইউপি সদস্য গ্রেফতার
কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি, ফরজ আলী শিকদার:- গোপালগঞ্জের কোটালী পাড়ার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রামানন্দ বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ।
২২ শে ( সেপ্টেম্বর)২০২৬ ইং মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর হাজরা বাড়ি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।
গ্রেপ্তার রামানন্দ বৈদ্য উত্তর হাজরা বাড়ি গ্রামের জুগেশ চন্দ্রের ছেলে এবং সাদুল্লাপুর ইউনিয়নের ইউপি সদস্য।
কোটালীপাড়া থানার উপ পরিদর্শক (এসআই)অনক কুমার ঘোষ- জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,গত বছর ১৬ জুলাই গোপালগঞ্জ এনসিপির সমাবেশ কে কেন্দ্র করে কোটালীপাড়ার অবদার হাট এলাকায় সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনা ঘটায়। উক্ত ঘটনায় একটি মামলা করা হয়।ওই মামলার সম্পিক্ত আসামি হিসেবে রামানন্দ বৈদ্যকে মঙ্গলবার ভোরে উত্তর হাজরা বাড়ির তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিবেদকের নাম 











