ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের
‎
‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:-যশোর সীমান্তে মাদক চোরাচালান নিয়ে দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে তথ্যের যথার্থতা,বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে।
‎
‎গত ১১ নভেম্বর দৈনিক যুগান্তরে ইন্দ্রজিৎ রায়ের লেখা ‘যশোর সীমান্ত দিয়ে ঢুকছে ফেনসিডিলের বিকল্প মাদক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় মাদক প্রবেশ এবং বিজিবির কিছু সদস্যের সঙ্গে মাদক কারবারিদের আঁতাতের অভিযোগ তুলে ধরা হয়েছে।
‎
‎তবে প্রতিবেদনে বিজিবি সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত আঁতাতের অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ,নির্ভরযোগ্য তদন্ত প্রতিবেদন কিংবা সংশ্লিষ্ট কোনো সদস্যের পরিচয় তুলে ধরতে ব্যর্থ হয়েছে।ফলে এমন গুরুতর অভিযোগের তথ্যগত ভিত্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
‎
‎প্রকাশিত সংবাদে বিজিবি বাহিনীকে নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে।স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেও প্রতিবেদনের বিভিন্ন তথ্যের সত্যতা নিয়ে আপত্তির কথা জানা গেছে।
‎
‎এদিকে প্রতিবেদক ইন্দ্রজিৎ রায়ের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে।তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন কেউ কেউ।তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায় বলেও স্থানীয়ভাবে জানা গেছে।ইন্দ্রজিত ঘোষ ২০২৪ সালের ৫ আগস্ট এর পূর্বে  যুবলীগের নেতা ও যশোরের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল এর প্রতিষ্ঠান স্বাধীন আলো নামে একটা অনলাইন পত্রিকায় দীর্ঘদিন যাবত চাকরি করেছেন। সে আওয়ামীলীগ কর্মী বলেও প্রমাণ পাওয়া গেছে।
‎
‎প্রতিবেদনে আরও বলা হয়েছে,জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৪৯ বিজিবির মাদক উদ্ধারের তথ্য চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।অথচ একই প্রতিবেদনে অক্টোবর মাসে বিজিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করে ২০৭ বোতল উইনকোরেক্স সিরাপ ও ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধারের তথ্য উল্লেখ করা হয়েছে।
‎
‎সীমান্তে মাদক চোরাচালান একটি গুরুতর জাতীয় সমস্যা। তবে কোনো বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আঁতাতের মতো গুরুতর অভিযোগ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য-প্রমাণ, একাধিক নির্ভরযোগ্য সূত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব।
‎
‎এ অবস্থায় প্রকাশিত প্রতিবেদনের অভিযোগগুলোর বিষয়ে ৪৯ বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য এবং তথ্য-প্রমাণ জনসমক্ষে তুলে ধরার দাবি উঠেছে।একই সঙ্গে সংবাদে কোনো ভুল বা অসংগতি থাকলে তা সংশোধন করে প্রকৃত তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
‎
‎সাংবাদিকতার স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ,তেমনি সংবাদে সত্যতা,নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব বলে মনে করছে সিনিয়র সাংবাদিক মহল।
‎
‎
‎স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে,২০২৬ সালে যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ধারাবাহিক এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।বিজিবির এসব সাফল্য দেশের বিভিন্ন টিভি চ্যানেল,জাতীয় ও স্থানীয় পত্রিকাসহ গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। সীমান্ত সুরক্ষা,মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে ৪৯ বিজিবির এ কার্যক্রম প্রশংসনীয় ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের

আপডেটের সময়: ০২:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬