ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানালেন… রায়পুরের শায়েস্তানগর এলাকায় দিনের বেলায় ডাকাতের তাণ্ডব “৩৫ বছরের আস্থার প্রতীক” চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮  গাজী মো. আবিদ হাসানের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশু সন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন সাবেক চেয়ারম্যান রতন মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনা খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

লোডশেডিং ঘিরে বিদ্যুৎ স্থাপনায় বাড়ছে নিরাপত্তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৫ সময় দেখুন

কুষ্টিয়ায় বিদ্যুতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশের কাছে চিঠি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। বিদ্যুৎ নিয়ে চলমান সংকটের কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) কুষ্টিয়ার পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া হয়। চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  জরুরি চাহিদা মেটাতে ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

চিঠিতে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন কম থাকায় সারা দেশের মতো কুষ্টিয়াতেও ব্যাপক লোডশেডিং হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতা বা হামলার আশঙ্কা রয়েছে।

এ কারণে কুষ্টিয়ার বিদ্যুৎ দপ্তর, কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি নিয়মিত পুলিশি নজরদারি বাড়ানোর অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫৪

ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, চলমান সংকটের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, চিঠিটি তারা পেয়েছেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের স্থাপনাগুলোতে নিয়মিত পুলিশি নজরদারি রয়েছে। পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা সদস্যদের এসব স্থাপনার ওপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে হাসপাতালে শ্বেতা তিওয়ারি

পুলিশ সুপার ঢাকার বাইরে থাকায় তিনি ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Tag :
জনপ্রিয় পোস্ট

নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানালেন…

লোডশেডিং ঘিরে বিদ্যুৎ স্থাপনায় বাড়ছে নিরাপত্তা

আপডেটের সময়: ১০:০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

কুষ্টিয়ায় বিদ্যুতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশের কাছে চিঠি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। বিদ্যুৎ নিয়ে চলমান সংকটের কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) কুষ্টিয়ার পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া হয়। চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

চিঠিতে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন কম থাকায় সারা দেশের মতো কুষ্টিয়াতেও ব্যাপক লোডশেডিং হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতা বা হামলার আশঙ্কা রয়েছে।

এ কারণে কুষ্টিয়ার বিদ্যুৎ দপ্তর, কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি নিয়মিত পুলিশি নজরদারি বাড়ানোর অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ১৩ মরদেহ উদ্ধার