
লক্ষ্মীপুরের রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, দুই অভিযুক্ত গ্রেপ্তার
এম এইচ সৌরভ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরে ঢুকে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও চোরাই প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়,গত ১১ আগস্ট দুপুর ৩টার মধ্যে রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নের দেবীপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৌলভী মো: আনোয়ার উল্লাহ চৌধুরী বাড়ির মরহুম সাইফুল্লাহ চৌধুরীর স্ত্রী শবনম ফেরদৌস চৌধুরী (৫৪)-এর বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।চোরচক্র ঘরে প্রবেশ করে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়।এ ঘটনায় ১২ আগস্ট রায়পুর থানায় মামলা করা হয়।
মামলার রহস্য উদঘাটনে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী,পিপিএম-সেবার তত্ত্বাবধানে রায়পুর থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান চালায়।
অভিযানে সন্দেহভাজন ও ঘটনায় জড়িত দুই অভিযুক্ত,ফাহাদ হোসেন (১৬) ও সিফাত (১৭)-কে গ্রেপ্তার করা হয়।পুলিশের জিজ্ঞসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০নং ইউনিয়নের বাসিন্দা সুইটি আক্তার,১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন এর বাসিন্দা খোকন সর্দার ও হায়দরগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী শ্রী সুমন বণিকের সহায়তায় চোরাইকৃত স্বর্ণ বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং চোরাইকৃত স্বর্ণের প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়,তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুইটি আক্তার,খোকন সর্দার ও সুমন বণিকের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।
চুরির ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারের বিষয়টি লক্ষ্মীপুরে পুলিশের চলমান থাকবে।
প্রতিবেদকের নাম 
























