ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩৬ সময় দেখুন

টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

এম এইচ সৌরভ(লক্ষ্মীপুর জেলা)প্রতিনিধি:-লক্ষ্মীপুরের রায়পুরে উদ্ধার হওয়া ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা নিস্ক্রিয় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)বোমা নিস্ক্রিয়করণ দলের চার সদস্য।দলের নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সার।

এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়ির উঠানের একটি গর্ত থেকে দুটি দুধের কৌটা উদ্ধার করা হয়।কৌটাতে বোমা আছে সন্দেহে কয়েকদিন ধরে বাড়িটি পুলিশ পাহারা দিচ্ছিল।এ বাড়িতে প্রায় দুই মাস ধরে ভাড়া থাকতেন সাইফুল ইসলাম সুজন।গত ৩ নভেম্বর সুজন ওই এলাকার খাসেরহাট বাজার এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ৩ ব্যক্তিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত এলাকাবাসী তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।গত সোমবার পুলিশ ওই ঘর থেকে বেশ কিছু বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ

পুলিশ সুত্রে জানা গেছে,বোমা নিস্ক্রিয়করণ দলের সদস্যরা গতকাল বুধবার রাতে ঘটনাস্থল পৌঁছে সরেজমিন সবকিছু দেখেন। আজ সকাল ১১টা থেকে উদ্ধারকৃত কৌটা থেকে একে এক বের করে আনেন ১১টি শক্তিশালী বোমা।এরপর ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে দক্ষিণ চর চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের বাচ্চু বেপারীর খেয়াঘাট সংলগ্ন একটি ফাঁকা মাঠে নিয়ে নিস্ক্রিয়করণ করা হয়।বোমাগুলো একে একে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় উদ্ধার ও বিস্ফোরণ স্থানে বিপুল সংখ্যক উৎসুক জনতার সমাগম হয়।

আরও পড়ুনঃ  ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নিজাম উদ্দিন ভূঁঞা বলেন,‘দুধের কৌটা দুইটি থেকে ছোট-বড় মিলিয়ে ১১টি আইইডি বোমা পাওয়া গেছে।এগুলো উদ্ধার করে দক্ষিণ চরবংশীর চর কাচিয়া গ্রামের একটি খোলা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়।ঐ ঘরের ভাড়াটিয়া সাইফুল ইসলাম সুজন বর্তমানে কারাগারে আটক রয়েছেন এবং এই বিষয়ে অধিকতর তদন্ত চলমান।

আরও পড়ুনঃ  নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

আপডেটের সময়: ০২:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

এম এইচ সৌরভ(লক্ষ্মীপুর জেলা)প্রতিনিধি:-লক্ষ্মীপুরের রায়পুরে উদ্ধার হওয়া ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা নিস্ক্রিয় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)বোমা নিস্ক্রিয়করণ দলের চার সদস্য।দলের নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সার।

এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়ির উঠানের একটি গর্ত থেকে দুটি দুধের কৌটা উদ্ধার করা হয়।কৌটাতে বোমা আছে সন্দেহে কয়েকদিন ধরে বাড়িটি পুলিশ পাহারা দিচ্ছিল।এ বাড়িতে প্রায় দুই মাস ধরে ভাড়া থাকতেন সাইফুল ইসলাম সুজন।গত ৩ নভেম্বর সুজন ওই এলাকার খাসেরহাট বাজার এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ৩ ব্যক্তিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত এলাকাবাসী তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।গত সোমবার পুলিশ ওই ঘর থেকে বেশ কিছু বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে।

আরও পড়ুনঃ  নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার

পুলিশ সুত্রে জানা গেছে,বোমা নিস্ক্রিয়করণ দলের সদস্যরা গতকাল বুধবার রাতে ঘটনাস্থল পৌঁছে সরেজমিন সবকিছু দেখেন। আজ সকাল ১১টা থেকে উদ্ধারকৃত কৌটা থেকে একে এক বের করে আনেন ১১টি শক্তিশালী বোমা।এরপর ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে দক্ষিণ চর চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের বাচ্চু বেপারীর খেয়াঘাট সংলগ্ন একটি ফাঁকা মাঠে নিয়ে নিস্ক্রিয়করণ করা হয়।বোমাগুলো একে একে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় উদ্ধার ও বিস্ফোরণ স্থানে বিপুল সংখ্যক উৎসুক জনতার সমাগম হয়।

আরও পড়ুনঃ  ‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ,আটক- ১