দেশে গ্যাসের সংকট মেটাতে জরুরি ভিত্তিতে ৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১২ আগস্ট) কমিটির ২৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সভাপতিত্ব করেন।
জানা গেছে, মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশে গ্যাসের চাহিদা বেড়েছে। এই জরুরি চাহিদা পূরণে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তিনটি প্রস্তাবের ভিত্তিতে মোট ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে হংকংয়ের ঝেনইউ শিপিং থেকে দুই কার্গো, মালয়েশিয়ার পেট্রোনাস থেকে দুই কার্গো, চীনের চায়না রুনজে হোল্ডিংস থেকে দুই কার্গো এবং যুক্তরাষ্ট্রের দারাব ইনকরপোরেটেড থেকে দুই কার্গো এলএনজি আনা হবে। এগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আমদানি করা হবে।
এ ছাড়া নদী খননের একটি প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ‘নদী প্রবাহ পুনরুদ্ধার, নৌ-পথের উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় জিনাই, সুতিয়া ও কাঁচামাটিয়া নদী খনন করা হবে।
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য অ্যান্ড্রয়েড ট্যাব কেনার একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘এসএসপিরিট’ প্রকল্পের আওতায় এসব ট্যাব কেনা হবে।
সভায় মোট চারটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে এলএনজি আমদানির তিনটি প্রস্তাব এবং নদী খনন ও ফ্যামিলি কার্ডের জন্য ট্যাব কেনার আরও দুটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদকের নাম 











