
শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন
মাহফুজুর রহমান সাইমন,শেরপুর :-নজরুল বর্ষ উপলক্ষে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা” এর অংশ হিসেবে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
৩১ আগস্ট (সোমবার )দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং আবৃত্তি শিল্পী শ্যামলী মালাকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভুঁঞা,শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা,বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া,বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী দিনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নজরুল সংগীত,আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিবেদকের নাম 























