ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

জরুরি চাহিদা মেটাতে ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২৬৯ সময় দেখুন

দেশে গ্যাসের সংকট মেটাতে জরুরি ভিত্তিতে ৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১২ আগস্ট) কমিটির ২৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সভাপতিত্ব করেন।

জানা গেছে, মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশে গ্যাসের চাহিদা বেড়েছে। এই জরুরি চাহিদা পূরণে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তিনটি প্রস্তাবের ভিত্তিতে মোট ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

এর মধ্যে হংকংয়ের ঝেনইউ শিপিং থেকে দুই কার্গো, মালয়েশিয়ার পেট্রোনাস থেকে দুই কার্গো, চীনের চায়না রুনজে হোল্ডিংস থেকে দুই কার্গো এবং যুক্তরাষ্ট্রের দারাব ইনকরপোরেটেড থেকে দুই কার্গো এলএনজি আনা হবে। এগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আমদানি করা হবে।

আরও পড়ুনঃ  নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার

এ ছাড়া নদী খননের একটি প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ‘নদী প্রবাহ পুনরুদ্ধার, নৌ-পথের উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় জিনাই, সুতিয়া ও কাঁচামাটিয়া নদী খনন করা হবে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য অ্যান্ড্রয়েড ট্যাব কেনার একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘এসএসপিরিট’ প্রকল্পের আওতায় এসব ট্যাব কেনা হবে।

আরও পড়ুনঃ  ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎

সভায় মোট চারটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে এলএনজি আমদানির তিনটি প্রস্তাব এবং নদী খনন ও ফ্যামিলি কার্ডের জন্য ট্যাব কেনার আরও দুটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

জরুরি চাহিদা মেটাতে ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

আপডেটের সময়: ১০:০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

দেশে গ্যাসের সংকট মেটাতে জরুরি ভিত্তিতে ৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১২ আগস্ট) কমিটির ২৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সভাপতিত্ব করেন।

জানা গেছে, মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশে গ্যাসের চাহিদা বেড়েছে। এই জরুরি চাহিদা পূরণে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তিনটি প্রস্তাবের ভিত্তিতে মোট ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

এর মধ্যে হংকংয়ের ঝেনইউ শিপিং থেকে দুই কার্গো, মালয়েশিয়ার পেট্রোনাস থেকে দুই কার্গো, চীনের চায়না রুনজে হোল্ডিংস থেকে দুই কার্গো এবং যুক্তরাষ্ট্রের দারাব ইনকরপোরেটেড থেকে দুই কার্গো এলএনজি আনা হবে। এগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আমদানি করা হবে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক