
সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১
বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-উপ-পুলিশ কমিশনার ডিবি(বন্দর/পশ্চিম) জনাব কাজী মোঃ আব্দুর রহিম মহোদয়ের নির্দেশনায় ডিবি(বন্দর)বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বিপিএম-সেবা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স অদ্য ১৩/১১/২০২৬ ইং তারিখ দুপুর অনুমান ১৩.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিএমপির কর্ণফুলী থানাধীণ শিকলবাহা চরফরিদ এলাকাস্থ ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন “সৈয়দ ষ্টোর”নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ১।হাসিবুর রহমান(৩৯)পিতা-মৃত আব্দুর রকিব শেখ মাতা-হাসিনা বেগম সাং-শিবপুর,শেখ বাড়ি,মাঝিগাতি ইউপি থানা-গোপালগঞ্জ সদর জেলা-গোপালগঞ্জ,বর্তমানে- বাড়ি নং-১১,বাগমারা মেইন রোড,খুলনা পৌরসভা থানা-খুলনা সদর জেলা-খুলনা” বর্তমান কর্মস্থল-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়”কে গ্রেফতার করেন।
এসময় তার হেফাজত থেকে সর্বমোট ১০,০০০ (দশ হাজার)পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজীপ গাড়ি (ঢাকা-মেট্টো-ঘ ১৮-১৩১৭) উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি হাসিবুর রহমান(৩৯)জানান তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত।পরবর্তীতে সহকারী পরিচালক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পটুয়াখালী জেলা এর সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ না করার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি।এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রতিবেদকের নাম 






















