
নওগাঁর ধামইরহাট বাসুদেবপুরে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় হুইস্কি জব্দ
নওগাঁ জেলা প্রতিনিধি:-নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ অক্টোবর রবিবার রাত ১০টা ২০ মিনিটে উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ অভিযান চালানো হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চকিলাম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য ধামইরহাট থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 

























