ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

নওগাঁয় শেখ হাসিনার আগমন নিয়ে মাইকিংয়ের ভিডিও ভাইরাল হওয়ায় দুইজন গ্রেপ্তার

নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁর মান্দা কালিকাপুরে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন” এমন ঘোষণা দিয়ে মাইকিং করার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।এ ঘটনায় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিক্সা ও জব্দ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে মাইকিং করেন।

সেখানে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন বলে ঘোষণা দেওয়া হয়। মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হলে রাতে বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে আসে। এরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এ ঘটনায় মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা এবং ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, মাইকিংয়ের ঘটনা সম্পর্কে জানার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

এ ছাড়া মান্দা উপজেলার নবগ্রাম তালাপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল জলিল সরকার (৫০) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।তবে মাইকিংয়ের উদ্দেশ্য, এর পেছনে অন্য কেউ জড়িত কি না এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

নওগাঁয় শেখ হাসিনার আগমন নিয়ে মাইকিংয়ের ভিডিও ভাইরাল হওয়ায় দুইজন গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬