ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানালেন… রায়পুরের শায়েস্তানগর এলাকায় দিনের বেলায় ডাকাতের তাণ্ডব “৩৫ বছরের আস্থার প্রতীক” চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮  গাজী মো. আবিদ হাসানের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশু সন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন সাবেক চেয়ারম্যান রতন মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনা খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১১ সময় দেখুন

পরিবার ও ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। আগামী আগস্টের শেষদিকে তিনি আনুষ্ঠানিকভাবে বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন।

বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ক্যারোলিন লেভিটের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  জ্বালানি খাত নিয়ে সরকারের বিরুদ্ধে নাহিদের ক্ষোভ, বেসরকারিকরণ বন্ধের দাবি

২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিট গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যাসন্তানের মা হন। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন।

তবে প্রেস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তার দুই ছোট সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। সন্তানদের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন লেভিট।

আরও পড়ুনঃ  গাজী মো. আবিদ হাসানের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর

তবে পদ ছাড়লেও রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না ক্যারোলিন লেভিট। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টি এবং ‘মাগা’ (MAGA) আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও তার রাজনৈতিক ভূমিকা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে

ক্যারোলিন লেভিটের পারিবারিক সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসে লেভিটের ভূমিকার প্রশংসা করে বলেছেন, তিনি একজন সত্যিকারের নেতার মতো দায়িত্ব পালন করেছেন।

ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবেও আখ্যায়িত করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানালেন…

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

আপডেটের সময়: ১০:০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

পরিবার ও ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। আগামী আগস্টের শেষদিকে তিনি আনুষ্ঠানিকভাবে বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন।

বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ক্যারোলিন লেভিটের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  বাবার মৃত্যুর পর অবসরের ইঙ্গিত মেসির

২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিট গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যাসন্তানের মা হন। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন।

তবে প্রেস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তার দুই ছোট সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। সন্তানদের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন লেভিট।

আরও পড়ুনঃ  খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার