ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা মিরপুর প্রেসক্লাবের আয়োজনে ইলিশ উৎসব ২০২৬ অনুষ্ঠিত  বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক সিএমপি কমিশনার কর্তৃক আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কোটালিপাড়ায়  ইউপি সদস্য গ্রেফতার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে অনলাইন প্রতারণার বিভিন্ন ডিভাইস সহ ৬৩ জন বিদেশি নাগরিক গ্রেফতার ভেজাল ওষুধ-খাদ্য উৎপাদন,ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা শো’ন অ্যারেস্টের অপপ্রয়োগে কারাবন্দি মোহনা টিভির এমডি বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার-১

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানির মালামাল জব্দ

‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানির মালামাল জব্দ

‎সেলিম রেজা তাজ,যশোর:-যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

‎বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ২০ কেজি গাঁজা, ৩৫টি শাড়ি, ২টি কম্বল,২৮ প্যাকেট ফুসকা, ২ দশমিক ৫ কেজি জিরা,১ দশমিক ৫ কেজি কিসমিস,৩ প্যাকেট সনপাপড়ি এবং ১৭৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

‎জব্দ করা এসব মাদক ও চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,পিএসসি জানান,মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

‎তিনি বলেন,এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎

Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকা মিরপুর প্রেসক্লাবের আয়োজনে ইলিশ উৎসব ২০২৬ অনুষ্ঠিত 

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানির মালামাল জব্দ

আপডেটের সময়: ১০:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬