ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা মিরপুর প্রেসক্লাবের আয়োজনে ইলিশ উৎসব ২০২৬ অনুষ্ঠিত  বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক সিএমপি কমিশনার কর্তৃক আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কোটালিপাড়ায়  ইউপি সদস্য গ্রেফতার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে অনলাইন প্রতারণার বিভিন্ন ডিভাইস সহ ৬৩ জন বিদেশি নাগরিক গ্রেফতার ভেজাল ওষুধ-খাদ্য উৎপাদন,ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা শো’ন অ্যারেস্টের অপপ্রয়োগে কারাবন্দি মোহনা টিভির এমডি বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার-১

ভোক্তা-অধিকারের অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৭ সময় দেখুন

ভোক্তা-অধিকারের অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:-খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, খাদ্যপণ্য ও বাজারদর তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় অভিযানে অনিয়মের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা মহানগরীর সদর থানার গল্লামারী মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম।

‎অভিযানে পাইলস পলিপাস ফিস্টুলা নিরাময় কেন্দ্রকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎খুলনা নগরীতে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা।খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে গল্লামারী এলাকায় পৃথক অভিযানে শিকদার হোটেলকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ৪ হাজার টাকা এবং মোহনা গোল্ড প্লেট এন্ড কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।দুই প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

‎ঝিনাইদহে ৫ হাজার টাকা জরিমানা,ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর বাজার এলাকায় সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান চালানো হয়।এ সময় ইমারত এন্টারপ্রাইজকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎চুয়াডাঙ্গায় ৭০ হাজার টাকা জরিমানা,চুয়াডাঙ্গার দামূড়হুদা উপজেলার বাজার এলাকায় সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে রিমি ফুডকে ১০ হাজার টাকা এবং মুসলিম ফাস্ট ফুড এন্ড বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎সাতক্ষীরায় বেকারিকে জরিমানা,সাতক্ষীরা সদর উপজেলার লাবনী মোড় বাজার এলাকায় সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মোস্তফা বেকারিকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎বাজারদর ও ভাউচার যাচাই,অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, চাল,ভোজ্যতেল,গ্যাস,ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়।

‎‎এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

‎অভিযানে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মোট ৯টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

‎ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকা মিরপুর প্রেসক্লাবের আয়োজনে ইলিশ উৎসব ২০২৬ অনুষ্ঠিত 

ভোক্তা-অধিকারের অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেটের সময়: ০৭:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬