ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা মিরপুর প্রেসক্লাবের আয়োজনে ইলিশ উৎসব ২০২৬ অনুষ্ঠিত  বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক সিএমপি কমিশনার কর্তৃক আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কোটালিপাড়ায়  ইউপি সদস্য গ্রেফতার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে অনলাইন প্রতারণার বিভিন্ন ডিভাইস সহ ৬৩ জন বিদেশি নাগরিক গ্রেফতার ভেজাল ওষুধ-খাদ্য উৎপাদন,ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা শো’ন অ্যারেস্টের অপপ্রয়োগে কারাবন্দি মোহনা টিভির এমডি বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার-১

ভেজাল ওষুধ-খাদ্য উৎপাদন,ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪৪ সময় দেখুন

‎ভেজাল ওষুধ-খাদ্য উৎপাদন,ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা
‎
‎সেলিম রেজা তাজ,খুলনা:-খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য,খাদ্যপণ্য ও ওষুধের বাজার তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে অনিয়মের অভিযোগে ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ৫টি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, চাল, ভোজ্যতেল, গ্যাস,ওষুধ,ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ,সবজি,মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়।
‎
‎খুলনা মহানগরে ১৯ হাজার টাকা জরিমানা
‎,খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সদর থানার ময়লাপোতা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাওড়া বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎অন্যদিকে,সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে গল্লামারী এলাকায় অভিযান চালিয়ে প্যারিস কেককে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎এ ছাড়া খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল ফুডকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎মেহেরপুরে ৫ হাজার,কুষ্টিয়ায় ২০ হাজার টাকা জরিমানা,মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়।এ সময় খাওন নামের একটি প্রতিষ্ঠানকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার মেডিকেল কলেজ গেট বাজার এলাকায় অভিযান চালিয়ে রুহল ফার্মেসিকে যথাযথ পণ্য সরবরাহ না করা ও ভেজাল ওষুধ বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎অভিযানে মোট ৫টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
‎
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
‎
‎এ ছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
‎
‎জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকা মিরপুর প্রেসক্লাবের আয়োজনে ইলিশ উৎসব ২০২৬ অনুষ্ঠিত 

ভেজাল ওষুধ-খাদ্য উৎপাদন,ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

আপডেটের সময়: ০৯:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬