
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত
বাবলু বড়ুয়া,চট্টগ্রাম:-ঢাকা, ২০ সেপ্টেম্বর২০২৬: বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দপ্তরে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত বোর্ডের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ),এম.পি-র সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু সাচিং প্রু জেরি, এম.পি,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার লিংকন,এম.পি, এবং সাবেক মন্ত্রী বাবু দিপেন দেওয়ান,এম.পি।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান জনাব মাধবী মার্মা, এম.পি,ভাইস-চেয়ারম্যান ড. সুকোমল বড়ুয়া এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।এছাড়াও অন্যান্যদের মধ্যে বাবু সুশীল বড়ুয়া,সুভাস চাকমা, জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব বাবু পার্থ প্রতিম বড়ুয়া অপুসহ ট্রাস্টের সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দ অংশ নেন।
সভায় নবগঠিত বোর্ডের সদস্যদের সঙ্গে পরিচিতি ও পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।ট্রাস্টের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল,স্বচ্ছ ও জনকল্যাণমুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।ট্রাস্টের নতুন নেতৃত্ব বৌদ্ধ জনগোষ্ঠীর কল্যাণ,সার্বিক উন্নয়ন এবং ধর্মীয় মূল্যবোধ সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
সকলের পারস্পরিক সহযোগিতা,মানবিকতা ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রতিবেদকের নাম 














