ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোটালীপাড়ায় বান্ধাবাড়ির রাস্তা এখন মরণফাঁদ মেয়ের  বাড়িতে বেড়াতে গিয়ে গলাকাটা লাশ হয়ে ফিরলেন মা বিরামপুর বাজারে মাসুদ স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি দলের মতবিনিময় ঢাকা মিরপুর প্রেসক্লাবের আয়োজনে ইলিশ উৎসব ২০২৬ অনুষ্ঠিত  নেত্রকোনায় নিখোঁজের ৬ দিন পর মিললো নারীর পুঁতে রাখা মরদেহ বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক সিএমপি কমিশনার কর্তৃক আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কোটালিপাড়ায়  ইউপি সদস্য গ্রেফতার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত

বিরামপুর বাজারে মাসুদ স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭৬ সময় দেখুন

বিরামপুর বাজারে মাসুদ স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফরিদগঞ্জ প্রতিনিধি:-চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিরামপুর বাজারে মডেল স্কুলসংলগ্ন মাসুদ স্টোর নামের একটি মুদির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বিরামপুর বাজারের মডেল স্কুলসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।পরে সবাই সম্মিলিতভাবে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

এ সময় স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা চললেও, ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ইয়াসিন আরাফাত।তাঁর তাৎক্ষণিক উদ্যোগের পাশাপাশি স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে মাসুদ স্টোরের অধিকাংশ পণ্য পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।দোকান মালিকের প্রাথমিক হিসাব অনুযায়ী,এ ঘটনায় দুই লক্ষাধিক টাকার পণ্য ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে,তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের তাৎক্ষণিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন দোকান মালিক।

স্থানীয়দের সময়মতো উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের অন্যান্য দোকান ও স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

কোটালীপাড়ায় বান্ধাবাড়ির রাস্তা এখন মরণফাঁদ

বিরামপুর বাজারে মাসুদ স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেটের সময়: ১১:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬