ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

ফরিদগঞ্জে জুমার নামাজের সময় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ বসতঘর

ফরিদগঞ্জে জুমার নামাজের সময় ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ল ৪ বসতঘর

ইয়াছিন আরাফাত,ফরিদগঞ্জ,চাঁদপুর প্রতিনিধি:-চাঁদপুরের ফরিদগঞ্জে জুমার নামাজের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই বাড়ির চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উভারামপুর গ্রামের দক্ষিণ পাটওয়ারী বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।নামাজে ছিলেন পরিবারের পুরুষেরা, রক্ষা করা যায়নি মালামাল।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে অটোচালক চান মিয়া,সূর্য মিয়া, দিনমজুর মো. স্বপন ও হাবিবের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।জুমার নামাজের সময় পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে থাকায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি তাঁরা।

আরও পড়ুনঃ  সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোচালক চান মিয়া ও দিনমজুর মো. স্বপন জানান, জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন তাঁরা। নামাজ শেষে বাড়িতে ফিরে দেখেন, তাঁদের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

তাঁদের ভাষ্য, পরিধানের কাপড় ছাড়া ঘরের আসবাবপত্র, জমানো টাকা ও প্রয়োজনীয় সামগ্রীর কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এক মুহূর্তের আগুনে তাঁদের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বাভাবিক জীবনযাপনের অবলম্বন হারিয়ে গেছে।

আরও পড়ুনঃ  সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, দুপুরের অগ্নিকাণ্ডে চারটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। পরিবারগুলোকে এখন চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। তাঁদের পুনর্বাসনে সরকার, স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

তিনি আরও বলেন,গ্রামটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এ ধরনের দুর্গম এলাকায় আগুন নেভানোর বিকল্প ব্যবস্থা ও জরুরি সুরক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রশাসনের বিশেষ উদ্যোগ নেওয়া দরকার।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতার আহ্বান।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একই বাড়ির চারটি পরিবারের বসতঘর পুড়ে যাওয়ার দৃশ্য দেখেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্দশা ও মানবিক সংকটের মধ্যে রয়েছে।

তিনি স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজের মানবিক ও সামর্থ্যবান ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানান।

প্রশাসনিক সহায়তার অপেক্ষায় ক্ষতিগ্রস্ত পরিবার।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর ঘুরে দাঁড়াতে এখন জরুরি সহায়তা প্রয়োজন। তবে এ ঘটনায় সরকারি সহায়তা বরাদ্দ, অগ্নিকাণ্ডের আনুষ্ঠানিক তদন্ত কিংবা ক্ষয়ক্ষতির নিরপেক্ষ হিসাব সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন এলাকাবাসীর প্রত্যাশা।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

ফরিদগঞ্জে জুমার নামাজের সময় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ বসতঘর

আপডেটের সময়: ০১:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬