ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

সাংবাদিক আমানউল্লাহ আমানকে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দেওয়ার প্রতিবাদ

জাতীয় দৈনিক শেষ সংবাদ-এর ভ্রাম্যমাণ প্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:জাতীয় দৈনিক শেষ সংবাদ-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি আমানউল্লাহ আমানকে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিক মহল।

প্রতিবাদকারীরা বলেন, কোনো সাংবাদিকের পেশাগত পরিচয় নিয়ে প্রশ্ন থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের মাধ্যমে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। কিন্তু প্রমাণ ছাড়া প্রকাশ্যে কাউকে ‘ভুয়া সাংবাদিক’ বলে আখ্যায়িত করা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।তারা আরও বলেন,আমানউল্লাহ আমান জাতীয় দৈনিক শেষ সংবাদ-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার দায়িত্ব পালন করছেন। তার পেশাগত পরিচয় নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে সেটি প্রমাণসহ উপস্থাপন করতে হবে।অন্যথায় এ ধরনের বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে দেখার যথেষ্ট কারণ রয়েছে বলে প্রতিবাদকারীরা মনে করেন।

প্রতিবাদকারীদের আরও বক্তব্য,ব্যক্তিগত বিরোধ, মতপার্থক্য কিংবা কোনো ঘটনার জের ধরে একজন সাংবাদিকের পেশাগত পরিচয় নিয়ে কটূক্তি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ করা যেতে পারে; কিন্তু সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ‘ভুয়া সাংবাদিক’ তকমা দেওয়া সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

প্রতিবাদকারীরা স্পষ্টভাবে বলেন—অভিযোগ থাকলে প্রমাণ দিন, সত্যতা যাচাই করুন; প্রমাণ ছাড়া অপপ্রচার চালানো বন্ধ করুন।

একই সঙ্গে আমানউল্লাহ আমানকে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দেওয়ার বক্তব্যের সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ এবং প্রমাণ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

সাংবাদিক সমাজের পক্ষ থেকে আরও বলা হয়, কোনো সাংবাদিকের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার আগে তথ্য যাচাই করা প্রত্যেকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে প্রয়োজনে আইনগত ও সাংগঠনিকভাবে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রতিবাদকারীরা জানান।

জাতীয় দৈনিক শেষ সংবাদ পরিবারের পক্ষ থেকে সাংবাদিক আমানউল্লাহ আমানের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর বা প্রমাণহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

সাংবাদিক আমানউল্লাহ আমানকে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দেওয়ার প্রতিবাদ

আপডেটের সময়: ১২:৪০:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬