ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

‎নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে মাঠে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

‎নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে মাঠে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
‎
‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মোতায়েন করা হয়েছে।
‎
‎গত ১০ নভেম্বর থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
‎
‎জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন,জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দিন-রাত টহল,যৌথ টহল ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে যশোর ব্যাটালিয়ন।
‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,পিএসসি জানান,গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে,সে বিষয়ে বিজিবি আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।
‎
‎তিনি আরও জানান,যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
‎

আরও পড়ুনঃ  ‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ,আটক- ১
Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

‎নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে মাঠে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেটের সময়: ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

‎নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে মাঠে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
‎
‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মোতায়েন করা হয়েছে।
‎
‎গত ১০ নভেম্বর থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
‎
‎জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন,জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দিন-রাত টহল,যৌথ টহল ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে যশোর ব্যাটালিয়ন।
‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,পিএসসি জানান,গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে,সে বিষয়ে বিজিবি আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।
‎
‎তিনি আরও জানান,যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
‎

আরও পড়ুনঃ  নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার