ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

নওগাঁর পাঁচটি উপজেলায় নতুন রেল স্টেশন ও রেলপথের সম্ভাবনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১০১ সময় দেখুন

নওগাঁর পাঁচটি উপজেলায় নতুন রেল স্টেশন ও রেলপথের সম্ভাবনা

নওগাঁ জেলা প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জ আমনুরা রেলস্টেশন থেকে নিয়ামতপুর, সাপাহার, নজিপুর, মহাদেবপুর ও বদলগাছী হয়ে আক্কেলপুর রেলস্টেশন পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।প্রস্তাবিত এ রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নির্বাচনী প্রচারণায় এসে প্রধানমন্ত্রী আমনুরা থেকে আক্কেলপুর পর্যন্ত রেললাইন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) আমনুরা রেলস্টেশন পরিদর্শন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আমনুরা রেলস্টেশন থেকে রেলপথটি নিয়ামতপুর, সাপাহার, নজিপুর, মহাদেবপুর ও বদলগাছী হয়ে আক্কেলপুর রেলস্টেশনের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে।

তবে এ রেলপথের চূড়ান্ত রুট ও নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

প্রস্তাবিত রেলপথটি বাস্তবায়িত হলে নওগাঁর বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

বিশেষ করে কৃষিপ্রধান এ অঞ্চলের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহনের ক্ষেত্রে রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এখন প্রস্তাবিত রেলপথের সম্ভাব্যতা যাচাই, রুট নির্ধারণ এবং পরবর্তী কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

নওগাঁর পাঁচটি উপজেলায় নতুন রেল স্টেশন ও রেলপথের সম্ভাবনা

আপডেটের সময়: ০৯:২১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬