
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুসাকের নতুন কমিটি ঘোষণা
রাইয়ান গাজী,গোপালগঞ্জ প্রতিনিধি:-ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কোটালীপাড়া(ডুসাক)-এর নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মীর মোরসালিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এইচ.এম. নাছরুল্লাহ।
গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এর মুনীর চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নমিতা মণ্ডল।এ ছাড়া ডুসাকের অ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন,অপূর্ব বৈদ্য,সুব্রত শোভন ও ওসমান গণিসহ আরও অনেকে।অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
নতুন কমিটির সভাপতি মীর মোরসালিম ও সাধারণ সম্পাদক এইচ.এম. নাছরুল্লাহর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোটালীপাড়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য,ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কোটালীপাড়া(ডুসাক)ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিক্ষার্থীদের একটি শিক্ষার্থীভিত্তিক সংগঠন।শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা,সামাজিক সম্প্রীতি,শিক্ষা ও সাংগঠনিক উন্নয়নে সংগঠনটি কাজ করে আসছে।
নবগঠিত কমিটির সভাপতি মীর মোরসালিম ও সাধারণ সম্পাদক এইচ.এম. নাছরুল্লাহসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের অ্যালামনাই ও শুভাকাঙ্ক্ষীরা।নতুন কমিটির হাত ধরে ডুসাক আরও সমৃদ্ধ ও কার্যকর সাংগঠনিক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
প্রতিবেদকের নাম 
























