
টুংগীবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এর সহযোগিতায় মাদকের ব্যবসা করেন ছোট ভাই লিটন শিকদার
নিজস্ব প্রতিবেদক:- বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হেলাল সিকদার লাল এর আপন ছোট ভাই মোঃ লিটন সিকদার ওরফে চোরা লিটন মাদক,গাঁজাসহ বন্দর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
গতকাল রবিবার গোপন সংবাদের ভিক্তিতে বন্দর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।সোমবার মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।গনঅভূস্থানের পর বিএনপি ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ হেলাল সিকদার লাল এর ছোট ভাই আরো বেপরোয়া হয়ে উঠে বিভিন্ন অপকর্মে জরিয়ে পরে।
স্থানীয়রা জানিয়েছেন,হেলাল শিকদারের ভাই চুরি,মাদক ব্যবসায় জরিয়ে থাকায় কোনো প্রকার শাসন করছেনা এই নেতা।আটক লিটনের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধীক মামলা রয়েছে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,আমাদের পুলিশের বিশেষ অভিযানে এই মাদক চোরাচালান কারবারি লিটনকে মাদক সহ আটক করেছে পুলিশ।
প্রতিবেদকের নাম 

























