ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

গাজীপুরে প্রতারক চক্রের কবলে ব্যবসায়ী,উল্টো মিথ্যা মামলার শিকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৬৫ সময় দেখুন

গাজীপুরে প্রতারক চক্রের কবলে ব্যবসায়ী,উল্টো মিথ্যা মামলার শিকার

গাজীপুর জেলা প্রতিনিধি:-গাজীপুরে প্রতারক চক্রের খপ্পরে পড়ে ৩৮ লক্ষ ২৬ হাজার ১০০ টাকা খুইয়ে ক্ষতিগ্রস্ত ও চরম হয়রানির শিকার হচ্ছেন মো: আমান উল্লাহ আমান নামের এক ব্যবসায়ী ও তাঁর পরিবার। পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উল্টো ভুক্তভোগীদের নামেই ভুয়া মারামারির অভিযোগ তুলে মিথ্যা মামলা দায়েরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রতারক চক্রের মূলহোতা আব্দুল্লাহ আল মামুন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী মো: আমান উল্লাহ আমান নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার হরিপুর গ্রামের মৃত এ. কে. ফজলুল হকের ছেলে। অন্যদিকে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন পিরোজপুরের কাউখালী উপজেলার আশোয়া গ্রামের ফেরকান হোসেনের ছেলে।

ব্যবসায়িক সূত্রে উভয়েই গাজীপুর সদরের জয়দেবপুর রোডের নিহারিকা আবাসিক এলাকায় বসবাস করতেন।

পুলিশি তদন্তে জালিয়াতির সত্যতা:

ঘটনার অনুসন্ধানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের কাছে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে দফায় দফায় তদন্ত করা হয়। জিএমপির স্মারক নং জিএমপি/এসি (সদর জোন)-২৫/২৬৩০ (তারিখ: ১১-১১-২০২৫) এর প্রতিবেদন সূত্রে ঘটনার সত্যতা প্রমাণিত হয়।

প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ৪ নভেম্বর আমানের ছোট ভাই মো: আশরাফুলের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা নেয় মামুন। পরবর্তীতে ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে ২০২৫ সালের ৯ জানুয়ারি ৫ লাখ টাকা এবং ১৬ জানুয়ারি আরও ১২ লাখ ৪০ হাজার টাকা এবং আমানের বড় ভাই মহব্বত আলম এর কাছ থেকে নেয় ১৪ লক্ষ ৫০ হাজার টাকা (প্রতি পিস ১০ টাকা করে লাভ দেওয়ার কথা ৪ লক্ষ ৮৬ হাজার ১০০ টাকা) গার্মেন্টসের মালামাল কেনার কথা বলে ধার নেয় সে। মালামাল কেনার পর ১৪/১৫ হাজার পিস সোয়েটার আমানের গোডাউনে রাখা হলেও, বাকি মালামাল কৌশল করে মামুনের বাসার মালিকের ছেলে সজল মিয়ার গোডাউনে রাখা হয়। চালানে কারচুপি করে ২৫ জানুয়ারি একটি নিজস্ব ক্যাশ মেমো আমানকে দেয় মামুন।

আরও পড়ুনঃ  টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

পরবর্তীতে মালামাল বিক্রি না হওয়ায় টাকা ফেরতের চাপ দিলে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেয় মামুন এবং পাওনা টাকার বিপরীতে দুটি চেক, ট্রেড লাইসেন্সের কপি (যা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয়) এবং জাতীয় পরিচয়পত্রের কপি প্রদান করে।

মালামাল চুরি ও টাকা আত্মসাৎ:

অঙ্গীকারনামা দিলেও আব্দুল্লাহ আল মামুন, তার ভাই মাহমুদুল হাসান, বাড়িওয়ালার ছেলে সজল মিয়া এবং সহকারী মো: মিজানুর রহমান পরস্পর যোগসাজশে গোডাউনের ১৭ লাখ টাকার মালামাল গোপনে বিক্রি করে দেয়। বিষয়টি জানতে পেরে আমান টাকা দাবি করলে চক্রটি তাঁকে প্রাণনাশের ও হয়রানির হুমকি দেয়।

গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মামুন ভুক্তভোগী আশরাফুলের পাওনা থেকে ৪ লাখ টাকা ফেরত দেয় এবং পরদিন ২৪ সেপ্টেম্বর আরও ৭ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের একটি মোবাইল জামানত রাখে।

হাসপাতালের ভুয়া নাটক ও মিথ্যা মামলা:

২৪ সেপ্টেম্বর পাওনা টাকা পরিশোধ না করে উল্টো আমান ও তার ভাইদের ফাঁসাতে ২৮ সেপ্টেম্বর বাসন থানায় একটি মিথ্যা অভিযোগ দেয় মামুন। তবে থানার তদন্তকারী কর্মকর্তা (আইও) এবং উপস্থিত সাংবাদিকদের সামনে কাগজপত্রের পর্যালোচনায় প্রমানিত হয় যে— আমানদের টাকায় কেনা মালামাল গোপন করে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে মামুন ও তার চক্র। মারামারির মিথ্যা নাটক সাজানোর চেষ্টা করলেও আশপাশের ১০-১২টি সিসিটিভি কিন্তু কোন ফুটেজ প্রমাণ হিসেবে দিতে অস্বীকৃতি ও ব্যর্থ হয় মামুন।

পাওনা টাকা আদায়ে ভুক্তভোগী আমান আদালতে চেক ডিজঅনারের মামলা দায়ের করলে, প্রতিশোধ নিতে মামুনও একটি কাউন্টার মামলা করে। মামলার তদন্তভার পিবিআই (PBI) গাজীপুরের ওপর ন্যস্ত হলে বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে।

জানা যায়, ২৪ সেপ্টেম্বর রাত ১০টায় মারামারি হয়েছে বলে দাবি করা হলেও, ওইদিন রাত ৮:১৫ মিনিটেই পরিকল্পিতভাবে হাসপাতালে ভর্তি হয়েছিল মামুন। এমনকি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ই ২৬ সেপ্টেম্বর চৌরাস্তা মাছের আড়তে এসে মাছ কিনতে দেখা যায় তাঁকে, যার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। তদন্ত কর্মকর্তা মামুনের মামলাটি সম্পূর্ণ ‘মিথ্যা ও বানোয়াট’ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন (Final Report) তৈরি করেন। তবে অভিযোগ রয়েছে, সেই তথ্য পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ফাঁস হয়ে গেলে মামুন পুনরায় ঘটনার তারিখ পরিবর্তন ও সংবাদমাধ্যমে মিথ্যা প্রচারণার অপচেষ্টা চালাচ্ছে।

জুয়া, মাদক ও অপরাধচক্রের উত্থান:

স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রের অন্যতম সদস্য মিজান ছিলেন বাড়িওয়ালা সজল মিয়ার বাড়ির দারোয়ান। পরবর্তীতে মামুনের ভাই মাহমুদুল হাসানের সঙ্গে অনলাইন জুয়া ও মাদকের কারবারে জড়িয়ে সে মামুনের আস্থা অর্জন করায় ম্যানেজারে পরিণত হয়। মামুনের ভাই আগে হকার হলেও মাদক ও জুয়ার টাকায় একটি নিজস্ব অপরাধী বাহিনী গড়ে তোলে।

অন্যদিকে, চক্রের অন্যতম মদদদাতা সজল মিয়া মাদকাসক্ত ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। টাকার জন্য নিজের জন্মদাতা পিতাকে জিম্মি ও নির্যাতন করে ফ্ল্যাট ও বাড়ি নিজের নামে লিখে নেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই চক্রটির পেছনে সজল মিয়ার সরাসরি ইন্ধন রয়েছে বলে জানা গেছে।

প্রতারক চক্রটির অর্থ আত্মসাৎ, ভুয়া দলিলাদি তৈরি এবং মিথ্যা মামলার ও বিভিন্ন মহলে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির স্বীকার করছে। এ বিষয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী আমান ও তাঁর পরিবার। তাঁরা এই সংঘবদ্ধ অপরাধী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আত্মসাৎ করা টাকা দ্রুত উদ্ধারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

গাজীপুরে প্রতারক চক্রের কবলে ব্যবসায়ী,উল্টো মিথ্যা মামলার শিকার

আপডেটের সময়: ১০:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬