ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোটালীপাড়ায় বান্ধাবাড়ির রাস্তা এখন মরণফাঁদ মেয়ের  বাড়িতে বেড়াতে গিয়ে গলাকাটা লাশ হয়ে ফিরলেন মা বিরামপুর বাজারে মাসুদ স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি দলের মতবিনিময় ঢাকা মিরপুর প্রেসক্লাবের আয়োজনে ইলিশ উৎসব ২০২৬ অনুষ্ঠিত  নেত্রকোনায় নিখোঁজের ৬ দিন পর মিললো নারীর পুঁতে রাখা মরদেহ বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক সিএমপি কমিশনার কর্তৃক আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কোটালিপাড়ায়  ইউপি সদস্য গ্রেফতার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বান্ধাবাড়ির রাস্তা এখন মরণফাঁদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

কোটালীপাড়ায় বান্ধাবাড়ির রাস্তা এখন মরণফাঁদ

কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি,ফজর আলী শিকদার:- বান্দাবাড়ী ইউনিয়নের হাসুয়া গ্রামের মধ্য দিয়ে চলে যাওয়া একমাত্র রাস্তাটির দীর্ঘদিনের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার স্থানীয় বাসিন্দা।খানাখন্দে ভরা ও কাদা-পানিতে সয়লাব এই সড়কটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতিদিন এই রাস্তা দিয়ে হাসুয়া গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার সাধারণ মানুষ,স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পথচারীরা যাতায়াত করেন।কিন্তু সড়কটির অধিকাংশ জায়গার বিটুমিন ও পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে দেখা দেয় জলাবদ্ধতা। ফলে যাতায়াতের সময় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

আরও পড়ুনঃ  ঢাকা মিরপুর প্রেসক্লাবের আয়োজনে ইলিশ উৎসব ২০২৬ অনুষ্ঠিত 

বিশেষ করে অসুস্থ রোগী,গর্ভবতী নারী ও বৃদ্ধদের জরুরি প্রয়োজনে হাসপাতালে নিতে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হচ্ছে।কাদা ও খানাখন্দের কারণে যানবাহনও রাস্তায় নামতে চায় না,যার ফলে গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সময়মতো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না,অনেকেই যাতায়াতের সময় জামাকাপড় নষ্ট করে বাসায় ফিরতে বাধ্য হচ্ছে।

গ্রামবাসীর অভিযোগ,স্থানীয় প্রতিনিধিদের নাকের ডগায় রাস্তার পাশে রমরমা মাছের চাষ,সে কারণেই সরকারি গাছ রাস্তা নিয়ে ভেঙে পড়েছে, দীর্ঘ দিন ধরে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে বান্দাবাড়ী ইউনিয়নের হাসুয়া গ্রামের ভুক্তভোগী সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে অতি দ্রুত সড়কটি পুনঃনির্মাণ ও চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

কোটালীপাড়ায় বান্ধাবাড়ির রাস্তা এখন মরণফাঁদ

কোটালীপাড়ায় বান্ধাবাড়ির রাস্তা এখন মরণফাঁদ

আপডেটের সময়: ১১:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬