ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

শারদীয় দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের বরণে প্রস্তুত কুয়াকাটা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৩২ সময় দেখুন

‎শারদীয় দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের বরণে প্রস্তুত কুয়াকাটা

‎ কলাপাড়া, পটুয়াখালী ,প্রতিনিধি:-শারদীয় দুর্গাপূজার ছুটি ও দুই দিনব্যাপী বিচ কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের বরণে প্রস্তুত হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘিরে সৈকতটিতে দুই থেকে তিন লাখ পর্যটক ও দর্শনার্থীর সমাগম হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।এরই মধ্যে আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টের ৬০ থেকে ৮০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়েছে। কোনো কোনো হোটেলে ছুটির গুরুত্বপূর্ণ দিনগুলোর সব কক্ষও বুকড।

‎আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিচ কার্নিভাল। জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিচ ম্যানেজমেন্ট কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে থাকবে স্থানীয় ও খ্যাতনামা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ ম্যারাথন, বিচ ফুটবলসহ নানা আয়োজন।

‎ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটায় ৩০০টির বেশি আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৪০ থেকে ৫০ হাজার পর্যটকের রাত্রিযাপনের ব্যবস্থা আছে। বাড়তি পর্যটকের চাপ সামলাতে আশপাশের পাঁচটি গ্রামের প্রায় ৬০০ বাসাবাড়িও হোমস্টে হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের

‎হোটেল সরোয়ার প্যারাডাইসের জেনারেল ম্যানেজার রিপন সাব্বির জানান, তাঁদের হোটেলের প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। অনেকে ফোন করে কক্ষ চাইলেও সবাইকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কুয়াকাটা সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের সহকারী ব্যবস্থাপক আল আমিন খান উজ্জ্বল বলেন, তাঁদের কটেজ ও ভিলার প্রায় ৭০ শতাংশ বুকিং হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে শতভাগ বুকিংয়ের আশা করছেন তাঁরা।

‎কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন, দুর্গাপূজার ছুটি কুয়াকাটায় পর্যটক আগমনের ব্যস্ত সময়গুলোর একটি। প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলগুলোর ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ বুকিং হলেও তৃতীয় শ্রেণির অনেক হোটেলে এখনো কক্ষ খালি রয়েছে। পর্যটক আকৃষ্ট করতে কিছু হোটেল ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ও দিয়েছে।

‎পর্যটকদের সেবা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট বিভিন্ন খাতের কর্মীরাও। কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু জানান, হোটেল-মোটেল, রেস্তোরাঁসহ পর্যটননির্ভর প্রায় ১৬টি পেশার পাঁচ থেকে সাত হাজারের বেশি শ্রমিক পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন। শতাধিক প্রশিক্ষিত ট্যুর গাইডের পাশাপাশি অন্যান্য খাতের আরও দুই শতাধিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

‎কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সজিব বলেন, পর্যটকদের স্বাগত জানাতে হোটেল-মোটেলগুলোর সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে পর্যটকদের মানসম্মত সেবা দিতে প্রস্তুত রয়েছেন।

‎এদিকে ছুটি ও কার্নিভাল ঘিরে সৈকতের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক সৈকত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় সৈকতের বিভিন্ন স্থানে থাকা ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হয়েছে।

‎গত ১৫ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

‎পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, ছুটি ও কার্নিভাল উপলক্ষে কুয়াকাটাকে নতুনভাবে সাজানো হচ্ছে। থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান বলেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও বন বিভাগের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হবে।

‎সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আশা, বিচ কার্নিভাল ও দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক উপস্থিতি কুয়াকাটার পর্যটন ব্যবসায় নতুন গতি আনবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

শারদীয় দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের বরণে প্রস্তুত কুয়াকাটা

আপডেটের সময়: ০৩:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬