ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

‎যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:-যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন,যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং যশোর শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় ও মতিউর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন রুহান (১৮)।

আরও পড়ুনঃ  ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের

‎আহতরা হলেন,একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

‎এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর মোটরসাইকেলে ছিলেন আরিফুল ইসলাম জয় ও শাহরিয়ার হোসেন রুহান। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

‎নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেরামত আলী জানান, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

‎যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেটের সময়: ০৬:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬