ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

ফরিদগঞ্জের সাবেক এমপি শফিকুর রহমান আর নেই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১২৫ সময় দেখুন

ফরিদগঞ্জের সাবেক এমপি শফিকুর রহমান আর নেই

ইয়াছিন আরাফাত,ফরিদগঞ্জ প্রতিনিধি:-

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান আর নেই। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে ফরিদগঞ্জসহ চাঁদপুরের সাংবাদিকতা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘ সাংবাদিকতা জীবন,মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জন করেছিলেন।

পরিবারের বরাতে জানা গেছে,শুক্রবার রাজধানীর বনানীতে নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন মুহম্মদ শফিকুর রহমান। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মুহম্মদ শফিকুর রহমান ১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন।

শিক্ষাজীবনে তিনি ফরিদগঞ্জের মাদরাসা, চাঁদপুর সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বলে বিভিন্ন জীবনীসূত্রে উল্লেখ রয়েছে।

আরও পড়ুনঃ  সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৭০ সালে দৈনিক ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা হয়। স্বাধীনতার পর পত্রিকাটিতে যোগ দিয়ে দীর্ঘ ৩২ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে অবসরের পরও কলাম লেখার মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি বিদেশেও যান। কর্মজীবনের একপর্যায়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন এবং টানা দুই মেয়াদে এ দায়িত্ব পালন করেন। পাশাপাশি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন সিটিজেন টিভির চেয়ারম্যান ও প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন শফিকুর রহমান। ১৯৬৫ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হওয়ার পর ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন।

পরবর্তী সময়ে সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন তিনি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। ২০১৯ সালের ৩ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ফরিদগঞ্জের কৃষ্ণপুর গ্রামে জন্ম নেওয়া মুহম্মদ শফিকুর রহমান সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ ও রাজনীতির বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে একজন পরিচিত সাংবাদিক ও সাবেক জনপ্রতিনিধিকে হারাল তাঁর নিজ এলাকা।

তাঁর দীর্ঘ কর্মজীবন ও জনসম্পৃক্ততার স্মৃতি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

ফরিদগঞ্জের সাবেক এমপি শফিকুর রহমান আর নেই

আপডেটের সময়: ০৯:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬