ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

খুলনা বিভাগ জুড়ে ভোক্তা-অধিকারের অভিযান আর শুরু হয়েছে জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৪৫ সময় দেখুন

‎খুলনা বিভাগ জুড়ে ভোক্তা-অধিকারের অভিযান আর শুরু হয়েছে জরিমানা

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ -‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১৪ অক্টোবর বুধবার ভোক্তা অধিকারের ১০ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে।এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর  নেতৃত্বে খুলনা মহানগরীর হরিণটানা থানার জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে জুই এন্টারপ্রাইজ কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ১ টি প্রতিষ্ঠান-কে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে দি স্কিন কেয়ার কে মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।

আরও পড়ুনঃ  ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের

‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে  তালা উপজেলার মৌলভী বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে দধি ঘর কে ২ হাজার ৫ শত টাকা এবং ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার কে ৪ হাহার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর    উপজেলার মঙ্গলবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স জনতা স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে আলমডাঙ্গা  উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে আলিফ ফুড প্রোডাক্ট কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময়  ০১ টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে শার্শা    উপজেলার বাগআছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মা স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১০ হাজার টাকা এবং সহিদুল স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ০২ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।

‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ

‎উপজেলার বারোবাজার এলাকায় অভিযান চালিয়ে মাহবুব স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা  এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন ও খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ কারার অপরাধে মুসলিম সুইটস ক্ব ৫ হাজার টাকা,  হাজী সুইটস-কে ১০ হাহার টাকা এবং বিসমিল্লাহ বনফুল হোটেল কে ১০ টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় মোট ০৪  টি প্রতিষ্ঠান-কে ২৬ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে মুহাম্মাদপুর  উপজেলার পলাশবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিকদার স্টোর কে মুল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা  এবং মেসার্স মদিনা ফার্মেসি কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৬  হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর   উপজেলার চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স লাজ ফার্মা কে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে ২ হাজার টাকা এবং মেসার্স মেডিসিন কর্নার কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎বাগেরহাট  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক(অ.দা) ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে ফকিরহাট  উপজেলার লখপুর ও বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে সাব্বির ফুড কে ৫  হাজার টাকা, সেলিম বেকারি কে ২০ হাজার টাকা এবং মদিনা বেকারি কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎অভিযানে ২০ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

খুলনা বিভাগ জুড়ে ভোক্তা-অধিকারের অভিযান আর শুরু হয়েছে জরিমানা

আপডেটের সময়: ১২:৪৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬