ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানালেন… রায়পুরের শায়েস্তানগর এলাকায় দিনের বেলায় ডাকাতের তাণ্ডব “৩৫ বছরের আস্থার প্রতীক” চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮  গাজী মো. আবিদ হাসানের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশু সন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন সাবেক চেয়ারম্যান রতন মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনা খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৪৪ সময় দেখুন

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

ইয়াসিন আরাফাত,ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি:-চাঁদপুর শহরের ছায়াবাণী রেললাইন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

নিহত তায়েবা আক্তার চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী এলাকার তাজুল ইসলাম ও আমেনা বেগমের মেয়ে।সে স্থানীয় বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

থানীয় সূত্রে জানা যায়, সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর স্টেশন ছেড়ে ছায়াবাণী রেলক্রসিং অতিক্রম করার কিছুক্ষণ পর তায়েবা রেললাইনে চলে আসে এবং ট্রেনের নিচে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে হাসপাতালে শ্বেতা তিওয়ারি

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে তায়েবার সাথে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার তায়েবাদের মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।আনন্দমুখর অনুষ্ঠানের মধ্যেই তায়েবার মর্মান্তিক মৃত্যুর খবর পৌঁছালে পুরো মাদ্রাসা প্রাঙ্গণে বিষাদের ছায়া নেমে আসে। মুহূর্তের মধ্যেই শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশ শোকে স্তব্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  বাবার মৃত্যুর পর অবসরের ইঙ্গিত মেসির

তায়েবার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার,সহপাঠী,শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানালেন…

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ১১:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

ইয়াসিন আরাফাত,ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি:-চাঁদপুর শহরের ছায়াবাণী রেললাইন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  প্রশিক্ষণের সময় তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

নিহত তায়েবা আক্তার চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী এলাকার তাজুল ইসলাম ও আমেনা বেগমের মেয়ে।সে স্থানীয় বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

থানীয় সূত্রে জানা যায়, সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর স্টেশন ছেড়ে ছায়াবাণী রেলক্রসিং অতিক্রম করার কিছুক্ষণ পর তায়েবা রেললাইনে চলে আসে এবং ট্রেনের নিচে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  রায়পুরের শায়েস্তানগর এলাকায় দিনের বেলায় ডাকাতের তাণ্ডব