ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা ‎যশোর সীমান্তে ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ,আটক ১৫৪ জন ‎ সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা ‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ

‎যশোর সীমান্তে ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ,আটক ১৫৪ জন ‎

‎যশোর সীমান্তে ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ,আটক ১৫৪ জন
‎
‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:-সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)যশোর রিজিয়নের আভিযানিক সাফল্য চোখে পড়ার মতো।

গত সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫৪ জন আসামিসহ ৮৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি।আটক করা মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ,পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি।এছাড়া ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ,২ দশমিক ৪২৮ কেজি হেরোইন,১৮৯ দশমিক ৫৯ কেজি গাঁজা,৭৭ হাজার ৩১১ পিস ইয়াবা,১ হাজার ১৭ বোতল ফেনসিডিল,৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ আইস,২১ হাজার ৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
‎
‎৪৯ বিজিবির অভিযানে ৬ কোটি ২০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ,যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর অভিযানে যশোরের শার্শা ও চৌগাছা উপজেলার সীমান্ত এলাকায় গত সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৬ কোটি ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।এসব অভিযানে আটজন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১১৬ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ,শাড়ি,কম্বল,থ্রি-পিস, শাল-চাদর ও প্রসাধনসামগ্রী।এছাড়া ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ,১৫৭ বোতল বিদেশি মদ,৫ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৭ দশমিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
‎
‎সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
‎দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
‎
‎সীমান্তে নিয়মিত টহল,গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে।ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপন এবং থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎এসব প্রযুক্তির মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।
‎সন্দেহভাজন ব্যক্তির তথ্য বিজিবিকে দেওয়ার আহ্বান
‎সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে বিজিবি।
‎
‎সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশে বিজিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে,নিষিদ্ধ,বিতর্কিত, অপরিচিত কিংবা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে অথবা কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে দ্রুত বিজিবিকে তথ্য দিতে হবে।
‎
‎বিজিবির মতে,স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাই সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
পঞ্চম পর্ব:পলাতক ও ফেরারি আসামিদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি কোনো বিতর্কিত,পলাতক কিংবা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বিজিবি।
‎
‎বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। দেশের সার্বভৌমত্ব,সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বিজিবি।
‎
‎সীমান্ত সুরক্ষায় বদ্ধপরিকর বিজিবি যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা,দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর।সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় সীমান্তবর্তী জনগণের পাশে রয়েছে।এ কাজে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।সোমবার(১৬ নভেম্বর)সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎
Tag :
জনপ্রিয় পোস্ট

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা

‎যশোর সীমান্তে ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ,আটক ১৫৪ জন ‎

আপডেটের সময়: ১০:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আরও পড়ুনঃ  নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক