ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা ‎যশোর সীমান্তে ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ,আটক ১৫৪ জন ‎ সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা ‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ

ভোক্তা-অধিকারের অভিযানে খুলনায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১২৭ সময় দেখুন

‎ভোক্তা-অধিকারের অভিযানে খুলনায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:-

‎খুলনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক তদারকি অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) খুলনা মহানগরী ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের তিনটি দল এ অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, আলু, দেশি পেঁয়াজ, শাকসবজি, মুরগি ও ডিমের বাজার তদারকি করা হয়। পাশাপাশি পণ্যের মূল্যতালিকা ও ক্রয় ভাউচার যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর ও সোনাডাঙ্গা থানার নিরালা মোড় এবং খানজাহান আলী রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও অপরাধ পুনঃসংঘটনের দায়ে স্কলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের দায়ে লাজ ক্লিনিক অ্যান্ড হেলথ কেয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অন্যদিকে, খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে মহানগরীর আমতলা ও খানজাহান আলী রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় মদিনা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় আনিছা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এ ছাড়া কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে মিরপুর উপজেলার হারু মোড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যথাযথভাবে পণ্য সরবরাহ না করার দায়ে মাহফুজা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অধিদপ্তর সূত্রে জানা গেছে, তিনটি অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।

‎অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।‎জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Tag :
জনপ্রিয় পোস্ট

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা

ভোক্তা-অধিকারের অভিযানে খুলনায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেটের সময়: ০৬:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬