ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান,আটক -৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১০০ সময় দেখুন

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান,আটক -৩

ইয়াছিন আরাফাত,ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি:-চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাসপোর্ট অফিসে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তিনি।

পরিদর্শনকালে সংসদ সদস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।এ সময় পাসপোর্ট সেবা গ্রহণে কোনো ধরনের অনিয়ম,দুর্নীতি কিংবা দালালদের দৌরাত্ম্য রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন তিনি।

আরও পড়ুনঃ  সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

অভিযান চলাকালে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। আকস্মিক এ পরিদর্শনকে কেন্দ্র করে পাসপোর্ট অফিসে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সেবা নিতে আসা সুমন বলেন,পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে যেন অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হয় কিংবা মধ্যস্বত্বভোগীদের দ্বারস্থ হতে না হয়, সে জন্য দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। সংসদ সদস্যের এই আকস্মিক পরিদর্শন সরকারি সেবাপ্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধ ও জনভোগান্তি কমাতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি পাসপোর্ট অফিসে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১

পরিদর্শন শেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,“পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম, আসলেই এখানকার পরিবেশ ভালো না। দেশের উন্নতি-উন্নয়নে সবার সহযোগিতা দরকার। আমি সাংবাদিকদের বলব, আপনারা মাঝেমধ্যে এখানে এসে খোঁজখবর রাখবেন। আমরা চাঁদপুর পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত হিসেবে দেখতে চাই।

সংশ্লিষ্ট সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর ক্ষেত্রে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পাসপোর্ট অফিসে দালালচক্রের কার্যক্রম বন্ধে নিয়মিত তদারকি, অভিযোগের যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন সেবাপ্রত্যাশীরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান,আটক -৩

আপডেটের সময়: ০৬:৫৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬