
৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ
সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:-যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৪৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলিয়া সীমান্তের বর্ণি চার রাস্তার মোড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৪৭ বোতল Codeine Phosphate & Triprodine Hydrochloride Syrup জব্দ করা হয়। একই দিনে বেনাপোল আইসিপি এলাকায় বিজিবির পৃথক অভিযানে ৬৪টি শাড়ি, ২টি থ্রিপিস,৭টি কম্বল,১০টি চাদর, ৩ কেজি জিরা, ৩০ প্যাকেট ফুচকা,৫ কেজি কিসমিস, ৪২০টি চকলেট এবং ৭৩৭টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান,সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিবেদকের নাম 


















