ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের টিনের দুধের কৌটায় পাওয়া শক্তিশালী ১১ টি আইডি বোমা নিস্ক্রিয়

১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ১৩ মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২৬৪ সময় দেখুন

আগস্ট মাসের প্রথম ১২ দিনেই দেশের বিভিন্ন এলাকা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত সিলেট, ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এর মধ্যে সিলেটে একই বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার, রাজধানীর সবুজবাগে নারীর খণ্ডিত মাথা ও দুই হাত পাওয়া এবং মাদরাসার কক্ষে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সিলেটে একই পরিবারের তিনজনের মরদেহ

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাড়ি থেকে আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহকর্মী তাহমিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। বাড়ির আলমারি ও ওয়ারড্রোব খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক

মাদরাসায় শিশুর ঝুলন্ত মরদেহ

গোপালগঞ্জের মুকসুদপুরের একটি মাদরাসা থেকে ১১ বছর বয়সি ছাত্র হুসাইন কাজীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মাদরাসার একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

মাদরাসা কর্তৃপক্ষের দাবি, পড়তে না চাওয়ায় শিশুটি আত্মহত্যা করেছে। তবে এত অল্প বয়সী শিশুর এমন মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

রক্তাক্ত অবস্থায় নিরাপত্তাকর্মীর মরদেহ

ঠাকুরগাঁও সদর উপজেলার একটি সার্ভিসিং সেন্টার থেকে আব্দুর রহমান (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

করতোয়া নদীতে কলেজছাত্রের মৃত্যু

বগুড়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন কলেজছাত্র মুহিব হাসান শ্রাবণ (১৯)। মঙ্গলবার রাতে উদ্ধার অভিযান বন্ধ থাকার পর বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারে আধুনিক সরঞ্জামের অভাব নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  ‎নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে মাঠে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

খালের নিচ থেকে প্রতিবন্ধী নারীর মরদেহ

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের পর রঙ্গ খাতুন (৩৫) নামে এক নারীর মরদেহ খালের একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়।

তিনি বুদ্ধি ও দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে।

কর্ণফুলী নদীর তীরে বস্তাবন্দী মরদেহ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে বস্তাবন্দী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পোশাক, জুতা ও কানের দুল দেখে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (২৮)।

পরিবারের অভিযোগ, দ্বিতীয় স্বামীর সঙ্গে বিরোধের জেরে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

ছুরিকাঘাতে নিহত প্রবাসী

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিলে মাছ ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন সৌদি প্রবাসী জাকির হোসেন (৩০)। শনিবার রাতে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জমিজমা নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

বন্ধ গোডাউন থেকে গলিত মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন বন্ধ থাকা একটি গোডাউন থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ১০ থেকে ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক

মরদেহ উদ্ধারের সময় চুরির সন্দেহে দুজনকে আটক করা হয়।

ভবনের সিঁড়ির নিচে স্কুলছাত্রের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডে একটি ভবনের নিচ থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্র আনিসুর রহমানের (১৩) মরদেহ উদ্ধার করা হয়।

এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ।

সবুজবাগে নারীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার

রাজধানীর সবুজবাগে একটি নর্দমা থেকে এক নারীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়েছে।

নিহতের চুলে সোনালি রং, হাতে ট্যাটু ও কানে দুল ছিল। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শরীরের বাকি অংশও উদ্ধার হয়নি।

শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর থেকে আনুমানিক ২৭ বছর বয়সি এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। মৃত্যুর কারণও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এভাবে মাত্র ১২ দিনে দেশের বিভিন্ন এলাকায় ১৩টি মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এসব ঘটনার মধ্যে কয়েকটি হত্যাকাণ্ডের সন্দেহ থাকায় সংশ্লিষ্ট ঘটনাগুলো তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের

১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ১৩ মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ১০:০০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

আগস্ট মাসের প্রথম ১২ দিনেই দেশের বিভিন্ন এলাকা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত সিলেট, ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এর মধ্যে সিলেটে একই বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার, রাজধানীর সবুজবাগে নারীর খণ্ডিত মাথা ও দুই হাত পাওয়া এবং মাদরাসার কক্ষে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সিলেটে একই পরিবারের তিনজনের মরদেহ

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাড়ি থেকে আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহকর্মী তাহমিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। বাড়ির আলমারি ও ওয়ারড্রোব খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ  ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ

মাদরাসায় শিশুর ঝুলন্ত মরদেহ

গোপালগঞ্জের মুকসুদপুরের একটি মাদরাসা থেকে ১১ বছর বয়সি ছাত্র হুসাইন কাজীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মাদরাসার একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

মাদরাসা কর্তৃপক্ষের দাবি, পড়তে না চাওয়ায় শিশুটি আত্মহত্যা করেছে। তবে এত অল্প বয়সী শিশুর এমন মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

রক্তাক্ত অবস্থায় নিরাপত্তাকর্মীর মরদেহ

ঠাকুরগাঁও সদর উপজেলার একটি সার্ভিসিং সেন্টার থেকে আব্দুর রহমান (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

করতোয়া নদীতে কলেজছাত্রের মৃত্যু

বগুড়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন কলেজছাত্র মুহিব হাসান শ্রাবণ (১৯)। মঙ্গলবার রাতে উদ্ধার অভিযান বন্ধ থাকার পর বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারে আধুনিক সরঞ্জামের অভাব নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  ‎৪৯ বিজিবিকে জড়িয়ে যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশিত, প্রতিবাদ স্থানীয় সাংবাদিকদের

খালের নিচ থেকে প্রতিবন্ধী নারীর মরদেহ

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের পর রঙ্গ খাতুন (৩৫) নামে এক নারীর মরদেহ খালের একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়।

তিনি বুদ্ধি ও দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে।

কর্ণফুলী নদীর তীরে বস্তাবন্দী মরদেহ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে বস্তাবন্দী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পোশাক, জুতা ও কানের দুল দেখে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (২৮)।

পরিবারের অভিযোগ, দ্বিতীয় স্বামীর সঙ্গে বিরোধের জেরে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

ছুরিকাঘাতে নিহত প্রবাসী

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিলে মাছ ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন সৌদি প্রবাসী জাকির হোসেন (৩০)। শনিবার রাতে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জমিজমা নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

বন্ধ গোডাউন থেকে গলিত মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন বন্ধ থাকা একটি গোডাউন থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ১০ থেকে ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১