
শুভ প্রবারণা পূর্ণিমা বিশ্ববাসীর প্রতি শান্তি ও মৈত্রীর বার্তা জানাই
আজ পবিত্র প্রবারণা পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া তিন মাসের বর্ষাব্রত শেষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জীবনে এই দিনটি নিয়ে আসে আত্মশুদ্ধি,প্রজ্ঞা ও ক্ষমার এক অনন্য বার্তা।দীর্ঘ তিন মাসের সাধনা শেষে ভিক্ষু সংঘের পারস্পরিক ভুলত্রুটি স্বীকার ও ক্ষমার মধ্য দিয়ে যেমন আত্মশুদ্ধি ঘটে,তেমনি এই দিনেই গৌতম বুদ্ধের মর্ত্যধামে নেমে আসার স্মৃতিতে আকাশে ওড়ানো হয় বর্ণিল ফানুস।
আজ দেশের প্রতিটি বিহার ও বসতবাড়ির আঙিনা প্রদীপ ও ফানুসের আলোয় আলোকিত।রাতের আকাশে উড়ে চলা শত শত ফানুস কেবল রঙের খেলা নয়,এটি হিংসা, দ্বেষ ও অন্ধকার ভেদ করে সমাজে শান্তি,প্রীতি ও মৈত্রীর আলো ছড়িয়ে দেওয়ার প্রতীক।
আসুন, প্রবারণা পূর্ণিমার এই পবিত্র দিনে সব ভেদাভেদ ভুলে বিশ্বের প্রতিটি কোণায় শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই।সমগ্র মানবজাতির কল্যাণ,মঙ্গল এবং বিশ্বশান্তি কামনা করছি।
সকলের প্রতি রইল মৈত্রীময় শুভেচ্ছা ও শুভকামনা।
বাবলু বড়ুয়া
জাতীয় দৈনিক শেষ সংবাদ চট্টগ্রাম।
প্রতিবেদকের নাম 






















