
বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক
সেলিম রেজা তাজ,বেনাপোল,যশোরঃ-যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৪টি শাড়ি, দুইটি থ্রি-পিস,একটি কম্বল, এক কেজি কিসমিস ও পাঁচটি কসমেটিকস সামগ্রীসহ মোট ৩ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে ৩৪টি শাড়ি, ২টি থ্রি-পিস, ১টি কম্বল, ১ কেজি কিসমিস ও ৫টি কসমেটিকস সামগ্রী।জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,পিএসসি জানান,দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান,এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 
























