ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা ‎যশোর সীমান্তে ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ,আটক ১৫৪ জন ‎ সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা ‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১০০ সময় দেখুন

Oplus_131072

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল

মোঃ সুমন মিয়া,ভ্রাম্যমান প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-বাংলাদেশ যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন যুবলীগের জেলা নেতৃবৃন্দ।

শুক্রবার সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস এর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এই মিছিল হয়।যার কিছু ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেয়।মিছিলের সময় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে শ্লোগান দেন। এছাড়া নেতাকর্মীরা ‘জয়বাংলা,জয় বঙ্গবন্ধু‘শেখ হাসিনা আসবে,বাংলাদেশ হাসবে’ইত্যাদি স্লোগান দেন।একই সঙ্গে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। পাশাপাশি যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাহারের দাবি করা হয়।

আরও পড়ুনঃ  ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ

ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না,সদর যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আশিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুইয়া জানান,মিছিলের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে।মিছিলটি কোথায় হয়েছে,কিভাবে হয়েছে পুলিশ বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

আরও পড়ুনঃ  নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল

আপডেটের সময়: ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল

মোঃ সুমন মিয়া,ভ্রাম্যমান প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-বাংলাদেশ যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন যুবলীগের জেলা নেতৃবৃন্দ।

শুক্রবার সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস এর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এই মিছিল হয়।যার কিছু ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেয়।মিছিলের সময় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে শ্লোগান দেন। এছাড়া নেতাকর্মীরা ‘জয়বাংলা,জয় বঙ্গবন্ধু‘শেখ হাসিনা আসবে,বাংলাদেশ হাসবে’ইত্যাদি স্লোগান দেন।একই সঙ্গে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। পাশাপাশি যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাহারের দাবি করা হয়।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক

ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না,সদর যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আশিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুইয়া জানান,মিছিলের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে।মিছিলটি কোথায় হয়েছে,কিভাবে হয়েছে পুলিশ বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

আরও পড়ুনঃ  সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা