ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোটালীপাড়ায় বান্ধাবাড়ির রাস্তা এখন মরণফাঁদ মেয়ের  বাড়িতে বেড়াতে গিয়ে গলাকাটা লাশ হয়ে ফিরলেন মা বিরামপুর বাজারে মাসুদ স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি দলের মতবিনিময় ঢাকা মিরপুর প্রেসক্লাবের আয়োজনে ইলিশ উৎসব ২০২৬ অনুষ্ঠিত  নেত্রকোনায় নিখোঁজের ৬ দিন পর মিললো নারীর পুঁতে রাখা মরদেহ বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক সিএমপি কমিশনার কর্তৃক আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কোটালিপাড়ায়  ইউপি সদস্য গ্রেফতার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১২৭ সময় দেখুন

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হবে।

আজ রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। মির্জা ফখরুলও প্রার্থী হতে সম্মতি দিয়েছেন এবং প্রয়োজনীয় কাগজে সই করেছেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি দলের মতবিনিময়

আজ দুপুরে বিএনপির পক্ষ থেকে তাঁর মনোনয়নপত্র প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এখন পর্যন্ত তিনটি মনোনয়ন ফরম নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি নিয়েছে বিএনপি। অন্যদিকে, বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী, আজ জমা দেওয়া মনোনয়নপত্র ১৬ আগস্ট যাচাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোট হবে। ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা গোপন ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে গত মঙ্গলবার সংসদ ভবনে একটি বৈঠক হয়। বৈঠক শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তাঁর সদস্যপদ বাতিল হতে পারে।

এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কোটালীপাড়ায় বান্ধাবাড়ির রাস্তা এখন মরণফাঁদ

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে

আপডেটের সময়: ১০:০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬